ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

দূতাবাস নিয়ে অপপ্রচারে ইতালী রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৭:৫৭ পিএম

দূতাবাস নিয়ে অপপ্রচারে ইতালী রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে রোম দূতাবাসে পাসপোর্ট নিয়ে ব্যবসা করার অবৈধ সুযোগ না পেয়ে একটি চক্র দূতাবাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ নানা অপপ্রচারে লিপ্ত । এসব অপপ্রচারের কারনে প্রবাসের মাটিতে বাংলাদেশ ও সরকারের সুনাম নষ্ট না করার আহ্বান জানিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক জবাব দিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, রোম দূতাবাসে দুর্নীতি করার কোন সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে করা হচ্ছে বলে তিনি মনে করেন । গত কিছুদিন আগে সোসাল মিডিয়ার মাধ্যমে ইতালী প্রবাসী জনৈক 'পাসপোর্ট মিন্টু' খ্যাত এক ব্যক্তি প্রধান মন্ত্রীর নাম ব্যবহার করে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সব সমস্য সমাধান করার দায়িত্ব পেয়েছেন বলে উল্লেখ করেন। পাসপোর্ট মিন্টু দাবী করেছিলেন, গতমাসে জননেত্রী প্রধানমন্ত্রী ফিন্ডল্যান্ডে সফরকালে তিনি প্রধানমন্ত্রীর কাছে ইতালী প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী পাসপোর্ট মিন্টুকে দায়িত্ব দেন! ফেসবুকে দেয়া স্ট্যাটাস দেবার পর থেকেই প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রাষ্ট্রদূত উল্লেখ করেন, সরকারের অফিসিয়াল এবং রাজনৈতিক ভাবে প্রটকল বিনষ্ট করে এরকম কার্যক্রম দেশ ও সাংবিধান লংঙ্ঘন করার সামিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রনালয়কে উপেক্ষা করে তাঁর দায়িত্বপ্রাপ্তি হাস্যকরই বটে। জনৈক 'পাসপোর্ট মিন্টু' প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সরাসরি ক্ষমতা প্রাপ্তির কথা দূতাবাসের কাছে জানতে চাইলে দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার ২০১৫ সাল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত পাসপোর্ট সংক্রান্ত একটি তথ্য তুলে ধরে বলেন, যারা নিজ নাম, পিতা মাতার নাম, জন্ম তারিখ এবং ধর্ম পরিবর্তন করেছেন শুধু মাত্র তাদের পাসপোর্ট গুলোই পাসপোর্ট অধিদপ্তরে আটকে আছে। তিনি আরো বলেন দূতাবাস শুধুমাত্র পাসপোর্ট তৈরী করার জন্য যাবতীয় কাগজ পত্র দেশে পাঠায় এবং পাসপোর্ট তৈরী হয়ে আসলে তা প্রদান করেন। এখানে পাসপোর্ট বহনকারীর দেওয়া সমস্ত তথ্য উপাত্ত গুলো সত্যতা নিশ্চিত করে পাসপোর্ট অধিদপ্তর, সে ক্ষেত্রে দূতাবাসের হস্তক্ষেপ করার কোন অধিকার নাই। উল্লেখ্য মিন্টু নিজেকে ইতালী আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে দাবী করেন, কিন্তু তাঁকে আওয়ামী লীগের কোন অনুষ্ঠানে সাধারনত দেখা যায় না, যদিও আওয়ামী লীগের ইতালী কমিটিতে তার নাম অন্তর্ভূক্ত আছে বলে সাংগঠনিক সূত্রে জানা গেছে। ।