নেত্রকোণার দুর্গাপুরে পুকুরে ডুবে রাশেদুল ইসলাম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের পাথর ব্যবসায়ী আরিফ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে পরিবারের সবাই যখন কাজে ব্যস্ত তখন শিশুটি উঠানে খেলা করছিলো কিন্ত হঠাৎ সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তারপর পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুজি শুরু করার এক পর্যায়ে বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে শিশুটির লাশ। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫২ বাংলাটিভি কে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
-
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের
-
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন