ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

দুবাইয়ে অনুষ্ঠিত হলো ‘মুজিব থেকে বঙ্গবন্ধু’

প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০৪:৫৩ এএম

দুবাইয়ে অনুষ্ঠিত হলো ‘মুজিব থেকে বঙ্গবন্ধু’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুবাইয়ে সাংস্কৃতিক সন্ধ্যা ‘মুজিব থেকে বঙ্গবন্ধু’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যাটি অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু’ নামে একটি ম্যাগাজিনের মোড়কও উন্মোচন করা হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার অমরত্ব সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে প্রবাস প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে হবে। তুলে ধরতে হবে বঙ্গবন্ধুর অন্তর্ভূক্তিমূলক সমাজ ব্যবস্থার কথা। বঙ্গবন্ধু সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি চেয়েছেন। তার নেতৃত্বে ’৭১ এর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই তিনটিই আমরা পেয়েছি। অনুষ্ঠানের প্রথম পর্বে দূতাবাস কর্মকর্তা মোজাফফর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান ও কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম। দ্বিতীয় পর্বে মামুন রেজা ও আরিফা নুসরাতের পরিচালনা এবং কাজী গুলশান আরার নির্দেশনায় সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে একঝাঁক প্রবাসী শিল্পী। তারা বঙ্গবন্ধুর জীবনী পাঠ, গান, কবিতা আবৃত্তি ও পুঁথি পাঠ করেন। এ ছাড়া তৃতীয় পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন দেশ থেকে আগত শিল্পী মুনিয়া মুন। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলেটের পরিবারের সদস্যরা, কমিউনিটি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।