ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

দুই প্রেসিডেন্টের কথার লড়াই ও ক্রীড়াঙ্গণের থলের বিড়াল

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০৮:৫২ এএম

দুই প্রেসিডেন্টের কথার লড়াই ও ক্রীড়াঙ্গণের থলের বিড়াল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবং ক্রিকেট বোর্ড এর প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের মধ্যকার কথার লড়াইয়ে এখন সরগরম ক্রীড়াঙ্গন।ফুটবল -ক্রিকেটের এই দুই গ্যালারীর লড়াই কিন্তু অনেক পুরানো। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবল ছিল নাম্বার ওয়ান স্পোর্টস।  এখন আর নেই। ক্রিকেট মূলত ১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন হবার পর সারা দেশব্যাপী বিস্তার লাভ করে এবং সেই ধারাবাহিকতার রেশ নিয়েই হয়ে উঠে দেশের এক নাম্বার খেলা। তাও সেটি মাঠে এবং মাঠের বাহিরের বাণিজ্যিক ক্ষেত্রেও। এখানে সাফল্য কিংবা ব্যর্থতার গল্পের ভিতরের গল্প খুজঁতে গেলে দুটি ফেডারেশনই আসলে ব্যার্থতার পরিচয় দিয়েছে- ফুটবল কিংবা ক্রিকেটের বিকাশ অথবা দেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে দিতে। মজার ব্যাপার হলো- বাফুফের চাইতে বিসিবির সাফল্য হিসাবে যেটি বেশী দেখা যাচ্ছে সেটা আসলে সাফল্য নয়। একটু গভীরভাবে দেখলে বুঝা যাবে এটা হলো ফুটবলের চরম ব্যর্থতার মাঝে বেশী শুধু উজ্জ্বল মনে হচ্ছে ক্রিকেট এর সাফল্য। অথচ ঘরোয়া প্রতিযোগিতা কিংবা তৃণমূল পর্যায়ে দুটি বোর্ডই শুধুই  হ-য-ব-র-ল নয় ; এরা নিয়মিত সজ্ঞানে পাতানো ম্যাচের আয়োজক। ক্লাবের কাছে একেবারে নিজেদের সঁপে দিয়েছেন অন্যদিকে বোর্ড পরিচালক হিসাবে প্রতিবছর পদ নবায়ন আর ভিতরে ঘরোয়া খেলা নিয়ে ব্যস্ততা হলো অধিকাংশ পরিচালকদের । যা কিছুদিন আগে ক্যাসিনো কেলেংকারীর সময়ে দেশবাসীর সামনে উম্মোচিত হয়েছিল। এখনো সারা দেশের আনাচে- কানাচের মানুষের কাছে নাম্বার ওয়ান আবেদনের খেলা ফুটবল। ফুটবল বিশ্বকাপের সময়ের সেই উম্মাদনা জানান দিয়ে গেছে ফুটবলের প্রতি ভালোবাসা একটুও কমেনি। বিশ্বময় মিডিয়াতে পর্যন্ত যা আলোড়ন তুলেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামই ছিল ফুটবল এবং ক্রিকেট উভয়ের একমাত্র সিম্বল। আইসিসি চ্যাম্পিয়ন হবার পরেই কিন্তু ক্রিকেটের উর্ধমুখী যাত্রা দেখে ফুটবল ফেডারেশন তাদের কাজ বাদ দিয়ে উজ্জ্বল হয়ে উঠা ক্রিকেটকে সামনে থেকে সরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে।তারা ফুটবলের অবকাঠামো উন্নয়নের দিকে নজর না দিয়ে ঢাকার প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ক্রিকেট সরিয়ে দেওয়ার জন্য সব চেষ্টা করে এবং ঢাকার বাইরে ফুটবল চলে গেলে ফুটবল বাচাঁনো যাবে না- এমন দাবী তুলে। অথচ এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৯৯৮ সালে আইসিসির বিশ্বকাপের পরেই সবচাইতে বড় একটি ক্রিকেট টুর্নামেন্ট "আইসিসি মিনি বিশ্বকাপ" আয়োজন করে বিশ্বব্যাপী বাহবা কুড়িয়ে আনে নবীন বিসিবি।একপর্যায়ে ক্রিকেট বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে মিরপুরে চলে যায় স্থায়ীভাবে এবং নিয়মিত ঘরোয়া এবং আন্তর্জাতিক খেলার আয়োজন করে মাঠ ভর্তি দর্শক সমাগম করিয়ে প্রমাণ করে দেয় -এদেশের মানুষ ক্রীড়াপ্রেমি। মাঠে খেলা রাখতে পারলে গ্যালারীতে দর্শক আসবেই- সেটা দেশের যেকোন মাঠেই হোক । সিলেট -চট্টগ্রাম যার উজ্জল প্রমাণ। ফুটবল ফেডারেশন মাঠ দখলে জয়ী হলেও মাঠে খেলা রাখতে পারেনি বিধায় ফুটবল আজ নিজেদের হারিয়ে খুজেঁ হয়রান। ক্রিকেট বোর্ড সভাপতি এবং ফুটবল ফেডারেশন এর সভাপতি দুইজনই প্রধানমন্ত্রীর কাছের লোক। দুজনই পারিবারিক সেই ইমোশনকে কাজে লাগিয়ে দীর্ঘদিন থেকে দুটি চেয়ারে বসে আছেন, যদিও আই ওয়াশ মার্কা নির্বাচন করে তারা বৈধতার প্রশ্নেও গ্রীন লাইট জ্বালিয়ে রেখেছেন দেশবাসীর সামনে। সম্প্রতি নারী ফুটবল দলের সফর বাতিল নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন কে কেন্দ্র করে যে কাঁদা ছুড়াছুড়ি হয়েছে সেটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাঁদার চাইতেও ভয়াবহ। সালাউদ্দিন নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে বিসিবি বসকে কাঁদা ছুড়তে গিয়ে একেবারে প্রধানমন্ত্রীকে ‘ড্রামার পার্ট‘ বানিয়ে দিয়েছেন। অন্যদিকে পাপন যেভাবে এসব বাউন্সারের বিপরীতে হুক পুল মেরেছেন- সেটাও তার ব্যাটিং এর সাথে আগে দেখা যায়নি। ব্যাকগ্রাউন্ডের জবাবে তিনি যেভাবে -বাফুফে বসকে বেহায়া -অহংকারী -অসভ্যতার কাতারে ফেলেছেন, সেগুলি এতো প্রকাশ্যে দেশবাসী ইতিপূর্বে দেখেনি। ৫১ লক্ষ টাকার পুরস্কার আনতে কোন কর্মকর্তা বিসিবিতে না গিয়ে চরম অপেশাদারিত্বের যে নজির সৃষ্টি করেছে বাফুফে এবং এখন যেভাবে তাদের থলের বিড়াল বেরিয়ে আসছে দিন দিন- সেটা নিয়ে বক্তব্য রাখতে হয়েছে স্বয়ং ক্রীড়া প্রতিমন্ত্রীকে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বক্তব্যটি হচ্ছে, 'বাফুফের পক্ষ থেকে নারী ফুটবল টিমের অলিম্পিক বাছাইয়ের জন্য বরাদ্দ চেয়েছিল ২৭শে মার্চ। আমরা চিঠিটি পাই এবং সেটি পাওয়ার পরেই অর্থ মন্ত্রণালয়ে চিঠি লিখি যে ফুটবল ফেডারেশনের বাজেট প্রয়োজন। তো আসলে যেকোনো বিষয়ের জন্য কিছু সময় প্র‍য়োজন, সরকারি কাজ তো সাথে সাথে বললেই হয় না।' 'কিন্তু আমরা ২৯শে মার্চই দেখলাম যে তারা সাংবাদিক সম্মেলন করলেন এ বিষয়ে সরকার আমাদের কোনো টাকা দিচ্ছেনা, তাই আমরা টিম পাঠাতে পারছি না। কিন্তু আপনি যদি চিঠিটা দেখেন, চিঠিতে উল্লেখ আছে ৩১শে মার্চের মধ্যে এই টাকার বিষয়ে উনাদের অবগত করতে বলা হয়েছে।' 'তাহলে কিভাবে তারা ২৯শে মার্চে বলে যে, তারা টাকা পাচ্ছে না, টিম উইথড্র করবে। এতে বুঝা যায় তারা কোনোভাবেই নারী দলকে অলিম্পিক বাছাইয়ে খেলাবে না বলেই এই ধরণের নাটক তৈরি করেছে। এবং আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তারা এই কাজটি করেছে।' সংবাদ মাধ্যমে বাফুফের প্রতি ক্ষোভ প্রকাশ করে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আরও বলেন, –‘আমি প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করবো তখন এগুলি বিস্তারিত অবহিত করবো।’ এর মানে দাড়াচ্ছে -সাংবাদিক সম্মেলনে উঠা প্রশ্নগুলি এবং সালাউদ্দিনের প্রধামন্ত্রীকে নিয়ে ’নাটকীয় কথার’ ব্যাপারগুলি ক্রীড়া প্রতিমন্ত্রী  বাফুফের চেয়ার  (VAR)  থার্ড আম্পায়ারের এর কাছে পাঠিয়ে দিচ্ছেন। সেখানে দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর গ্রীন কিংবা রেড লাইটের উপর চলে এসেছেন বাফুফে সভাপতি সালাউদ্দিন। ফুজেল আহমদ: লেখক, ক্রীড়া বিশ্লেষক টরেন্টো; কানাডা। ১১ এপ্রিল ২০২৩ সাল। আরও পড়ুন: https://52banglatv.com/2023/04/35335/