ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ড্রেজার কর্মীদের হাতে নিহত আব্দুল হাসিব হত্যার বিচারের দাবিতে লন্ডনে প্রতিবাদ  সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০৮:৪৪ পিএম

ড্রেজার কর্মীদের হাতে নিহত আব্দুল হাসিব হত্যার বিচারের দাবিতে লন্ডনে প্রতিবাদ  সভা অনুষ্ঠিত
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া আলীপুরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন কাজে জড়িত ড্রেজার কর্মীদের ইটের আঘাতে নিহত আব্দুল হাসিব হত্যার বিচারের দাবি করে প্রতিবাদ  সভা করেছে খাসির আব্দুল্লাহপুরের ইউকে প্রবাসীবৃন্দ। ২৪ জানুয়ারি আব্দুল্লাহপুর ওয়েলফেয়ার ইউকের উদ্যোগে প্রতিবাদ সভা  সভাপতিত্ব করেন  ট্রাস্টের সভাপতি আলী আব্দুল রউফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ট্রাস্ট্রের সদস্য সাধারণ সম্পাদক সুহেল আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাশার। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন ব্যক্তিত্ব মতিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আমর হোসেন ও আলী হোসেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আব্দুল হাসিব একজন নিরহ মানুষ ছিলেন। ইতিমধ্যে তার বড়ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।অস্বচ্ছল এই পরিবারে  তিনি ছিলেন একমাত্র কর্মক্ষম ব্যক্তি। জীবিকার তাগিতে মাছ ধরতে কুশিয়ারা নদীতে যান এবং সেখানে  অবৈধভাবে বালু উত্তোলন করা   ড্রেজার শ্রমিকের ইটের আঘাতে নিহত হন। আমরা খাসির আব্দুল্লাহপুরের ইউকে প্রবাসীবৃন্দ  এই নির্মম হত্যার সুষ্ঠু বিচার দাবী করছি। বক্তারা যে আটজন ড্রেজার শ্রমিক গ্রেফতার হয়েছে তাদের দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দাবী করে  প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এবং অবৈধভাবে ড্রেজার এর মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করে এবং  প্রভাবশালী এই অসাধু চক্রকে আইনের আওতায় এনে  নদী ভাঙ্গনের কবল থেকে কুড়ারবাজার সহ এদতঅঞ্চলকে রক্ষার দাবী জানান। সভায় নিহত আব্দুল হাসিবের বিধবা স্ত্রী ও তার দুই শিশু সন্তানকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবাদ সভায় উপস্থিত উপস্থিত ছিলেন মোহাম্মদ খলিলুর রহমান,নাসির শহীদ,মোহাম্মদ আলী হোসেন,মোহাম্মদ জাহিদুল ইসলাম,নুরুল হক,মকবুল হোসেন,মাহমুদুল হোসেন,মুজিবুর রহমান,শালিম আহমেদ,মাহমুদুল নবী, ইমরান আহমেদ,সামদুর রহমান,কিরণ নবী,সাঈদ আহমেদ,ময়নুল হক,মোহাম্মদ আলমগীর,মুজিবুর রহমান প্রমূখ। প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার কুশিয়ারা নদীতে রাত সাড়ে আটটার দিকে মাছ শিকারের ফাঁকে ড্রেজার শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয় জেলে আব্দুল হাসিব ও সাথে থাকা জাহিদুল ইসলামের। একপর্যায়ে জনৈক ড্রেজার শ্রমিকের ইটের আঘাতে আব্দুল হাসিব অচেতন হয়ে পানিতে পড়ে যান। রাতভর তার লাশ খোঁজাখুঁজি করা হয়। শুক্রবার সকালে জেলেদের সহযোগীতায় বিয়ানীবাজার থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে ৮জন ড্রেজার শ্রমিককে স্থানিয় জনতা আটক করে।  পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে ৫৪ ধারায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। ২২ জানুয়ারি শনিবার দিবাগত রাতে হাসিবের পরিবারের পক্ষ থেকে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এরা সবাই বালু উত্তোলনের কাজে জড়িত ছিলেন। নিহত আব্দুল হাসিব কুড়ারবাজার ইউনিয়নের খশির (কোনাপাড়া) গ্রামের ইসমাইল আলী দ্বিতীয় ছেলে। ২২ জানুয়ারি বাদ মাগরিব নিহত আব্দুল হাসিবের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে হযরত দুদাশাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।