ঢাকা ২৪ ফাল্গুন ১৪৩২, সোমবার, ০৯ মার্চ ২০২৬
ঢাকা ২৪ ফাল্গুন ১৪৩২, সোমবার, ০৯ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি

ডুমুরিয়ায় প্রবীন শিক্ষক রসিদ গাজীর জানাজা সম্পন্ন

প্রকাশিত: ০৩ জুন ২০২১, ১২:৪৪ এএম

ডুমুরিয়ায় প্রবীন শিক্ষক রসিদ গাজীর জানাজা সম্পন্ন
খুলনা ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক রসিদ গাজী (৬১)এর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবসর গ্রহণের পর থেকে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। আকষ্মিক শিক্ষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, ১লা জুন মঙ্গলবার দুপুরে স্ট্রোকজনিত কারণে মারা যান মিকশিমিল গ্রামের আব্দুর রসিদ গাজী (৬১)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে জি এম হারুনার রসিদ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। আব্দুর রসিদ গাজী ১৯৮৫ সালে আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসায় সহকারী শিক্ষক পদে যোগদানপূর্বক সততা ও নিষ্ঠার সাথে ৩৫ বছর দায়িত্ব পালন শেষে ১৫ ফেব্রুয়ারী ২১ ইং অবসর গ্রহণ করেন। অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুতে প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত সুপার মাওলানা এফাজ উদ্দিন, সুপার মো: খয়রুল আলম, সহকারী সুপার মো: আনোয়ার হোসেন আকুঞ্জী, মো: হাফিজুর রহমান, মো: মিজানুর রহমান, এস এম আলাউদ্দিন সহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল বুধবার জোহরবাদ মরহুম আব্দুর রশিদ গাজীর জানাজার নামাজ মিকশিমিল ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। শত শত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ ময়দান। মরহুম আব্দুর রশিদ গাজীর রূহের মাগফিরাত কামনা করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘরের অক্সিজেন জোগান দেবে তুলসী-অ্যালোভেরা-বাঁশ ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=qYdFPYs5Wd8