ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সাবেক কূটনীতিক রম্য লেখক আতাউর রহমান আর নেই, দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ০২:৩০ পিএম

ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সাবেক কূটনীতিক রম্য লেখক আতাউর রহমান আর নেই, দাফন সম্পন্ন
গোলাপগঞ্জ তথা সিলেটের কৃতি সন্তান প্রখ্যাত রম্য লেখক, বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও সাবেক কূটনীতিক আতাউর রহমান আর নেই (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন) । শনিবার (২৭ আগস্ট) সকাল ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৭ আগষ্ট শনিবার বাদ মাগরিব মরহুমের নিজ এলাকা ঢাকাদক্ষিন দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাঁর নিজ জন্মভূমি নগর গ্রামে দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, সরকারী বিভিন্ন উচ্চ পদস্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন প্রিন্ট ও ইলোকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ সর্বস্তরের শহস্রাধিক মুসল্লীয়ান। তিনি করোনা আক্রান্ত হয়ে বেশ কিছু দিন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও স্ত্রীসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দেশবরেণ্য এ রম্য লেখক ও শিক্ষাবিদের মৃত্যুতে এলাকাসহ সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, ১৯৪২ সালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন রম্যলেখক আতাউর রহমান। পিতা কবির আহমদ আবুল খায়রাতের তত্বাবধানে তাঁর শিক্ষা জীবনের শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেএম এ ডিগ্রি নেয়ার পর মদনমোহন কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা করেন। পরে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিএসপি অফিসার হিসেবে চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি লন্ডন ও রিয়াদস্থ বাংলাদেশ বানিজ্যিক ও কূটনীতিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।অবসরগ্রহণের পর তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমলা, লেখক, শিক্ষক, কূটনীতিক, বক্তা হিসেবে অত্যন্ত জনপ্রিয় এ লেখকের এপর্যন্ত ২৪ টি বই প্রকাশিত হয়েছে।