ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে  মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৯ পিএম

চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে  মিলাদ ও দোয়া মাহফিল
চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি আকবর হোসেন এর মাতা গত  ১৫ আগস্ট  বাংলাদেশে মারা গেছেন। মরহুমার পরকালীন শান্তি কামনা করে লন্ডনে চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০ সেপ্টেম্বর সোমবার  সন্ধ্যা ৮টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে দোয়া মাহফিলে যুক্তরাজ্যে বসবাসরত  চান্দগ্রাম তথা বড়লেখা ও বিয়ানীবাজারের  শুভাকাংখি ও স্বজনরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম দুদুর সভাপতিত্বে  অনুষ্ঠান পরিচালনায় ছিলেন  সাধারণ সম্পাদক তারেক আহমেদ সুমন ও সাবেক সভাপতি সিরাজ উদ্দিন। শুরুতে  পবিত্র কোরআন থেকে পাঠ করেন আবু সাঈদ । সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন  নাজিম উদ্দিন।  মরহুমার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন- ছোট ছেলে ও সংগঠনের সাবেক সভাপতি আকবর হোসেন। মাওলানা  খায়রুল  ইসলাম ও মাওলানা হাফিজ আব্দুল্লাহ  দুনিয়া ও  আখেরাতের শান্তি কামনা করে আলোচনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলে  অংশগ্রহন করেন সাবেক কাউন্সিলার  আতাউর রহমান আতা, হাজী আলা উদ্দিন, লুৎফর রহমান, হাজী আব্দুল আহাদ, আয়নুল হক, আহমদ আলী, ফরিজ আলী সহ  নিজ অঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ অর্ধশতাধিক বন্ধু, স্বজন ও শুভাকাংখি। অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওলানা হাফিজ আব্দুল্লাহ । মরহুমা ও নিজ অঞ্চলের মৃত্যুবরণকারী এবং মহামারি করোনায় দেশ ও বিদেশে মৃত্যুবরণকারী  সকল মানুষের জন্য পরকালীন শান্তি কামনা করেন দোয়া পরিচালনা করেন মাওলানা  খায়রুল  ইসলাম । পরে  উপস্থিত সকলের মধ্যে শিরনি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় সকলে চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম দুদু, সাধারণ সম্পাদক তারেক আহমেদ সুমন অনুষ্ঠানে সকলের স্বত:স্ফুর্ত অংশগ্রহনের জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।