ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

গোলাপগঞ্জে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ০৭:৫৮ পিএম

গোলাপগঞ্জে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
যুক্তরাজ্য প্রবাসী কামরুল আলম দুলালের পৃষ্টপোষকতায় গোলাপগঞ্জে (সিলেট) ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ভৌগলিক মিলনস্থল আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৯টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির ১৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। বিদ্যালয়গুলো হচ্ছে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের মফজিল আলী উচ্চ বিদ্যালয়, শাহজালাল একাডেমি, রাইয়ান মেমরিয়্যাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বুধবারীবাজার ইউনিয়নের আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, বাগিরঘাট উচ্চ বিদ্যালয়, বানীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়, ঢাকাদক্ষিণ ইউনিয়নের মছলম উদ্দিন খাঁন একাডেমীর শিক্ষার্থীরা। মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কমিটির সভাপতি শফিউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ও আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক শাহিন আলম সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি তেরাব আলী, আছিরগঞ্জ উচ্চ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সদস্য জয়নাল উদ্দিন, মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সদস্য শিক্ষক জয়নুল ইসলাম ললাই,শিক্ষিকা আফিয়া বেগম, দেবারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি সেলিম আহমদ, কুশিয়ারা ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী ছালেহ আহমদ প্রমুখ। যুক্তরাজ্য প্র্রবাসী ও মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক কামরুল আলম দুলাল জানান করোনাকালী সময়ে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়া অনেক গতি হারিয়ে গেছে। মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে গতি ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান।