ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

গোলাপগঞ্জের চন্দরপুরে টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও আল-মোস্তফা ওয়েল ফেয়ার ট্রাস্ট’র ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ০৬:৪৭ পিএম

গোলাপগঞ্জের চন্দরপুরে টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও আল-মোস্তফা ওয়েল ফেয়ার ট্রাস্ট’র ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
টি ফাইভ ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা  আবু  তাহের ও সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল’র আয়োজনে আল-মস্তফা ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা, একাউন্টেন্ট আবু তাহেরের সভাপতিত্বে এবং সমাজকর্মী রাদিস আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিন। হাফিজ জামাল আহমদের কোরআন তেলাওয়াত ও সাংবাদিক সালমান কাদের দিপুর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্নাময় আচার্য, যুক্তরাজ্য প্রবাসী, কবি ও সাহিত্যিক ইকবাল হোসেন বাল্মিকী, আমেরিকা প্রবাসী এনাম উদ্দিন, আল এমদাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মঞ্জুর আহমদ, আল এমদাদ এড হক কমিটির সভাপতি নিজাম উদ্দিন।অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ৫নং বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফ, উইমেন্স মেডিকেল কলেজের ডাইরেক্টর নূর উদ্দিন, কামাল উদ্দিন আমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সোবহান, সমাজসেবী হেলাল উদ্দিন, শামীম আহমদ, কাজী মোর্শেদুর রহমান রানা, সাইফুল হক, ফয়সল মাহমুদ, জুনেদ আহমদ, নাহিদ ইসলাম, সুহেল আহমদ, বাবলু মিয়া, রুহুল আমীন, হোসাইন সারোয়ার, শিপলু আহমদ, সুলতান আহমদ, আরিফুর রহমানসহ চন্দরপুর যুব সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মোট ৬০৩ জন নারী পুরুষকে সেবা প্রদান করা হয়। এছাড়াও ১৯৬ জনকে চশমা বিতরণ ও ৩৮ জনের চোখের ছানি অপারেশন করা হয়। আল-মস্তফা ফ্রি চক্ষু শিবিরের মিডিয়া পার্টনার হিসাবে দায়িত্ব পালন করে বৃটেন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস।