ঢাকা ২৬ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১১ মার্চ ২০২৬
ঢাকা ২৬ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১১ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’

কুরআনের আয়াত বাতিলে রিট করার অপরাধে আবেদনকারীকে জরিমানা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ০৩:৫৪ এএম

কুরআনের আয়াত বাতিলে রিট করার অপরাধে আবেদনকারীকে জরিমানা
পবিত্র কুরআন শরীফের কিছু আয়াত সহিংসতায় উস্কানি দিচ্ছে দাবি করে সেগুলো বাতিল করতে আদালতে রিট করেছিলেন ভারতের এক ব্যক্তি। সেই আবেদনকে ‘পুরোপুরি ফালতু’ মন্তব্য করে রিটটি খারিজ করে দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি, রিটকারীকে ৫০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। জানা যায়, গত মার্চে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছিলেন উত্তরপ্রদেশের শিয়া কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী। রিটে তিনি বলেন, কুরআনের ২৬টি আয়াত তিন খলিফা আবু বকর (রা.), উমর (রা.) এবং উসমান (রা.) সংযোজন করেছিলেন। তার দাবি, এই আয়াতগুলো সহিংসতা উস্কে দিচ্ছে এবং মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করছে। তাই এই আয়াতগুলো বাতিল করার দাবি জানান রিজভী। সেই রিটের শুনানি করতে গিয়ে সোমবার রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন ভারতীয় বিচারপতি আর এফ নারিমান। শুনানি শুরুর আগেই তিনি আবেদনকারীর আইনজীবীকে জিজ্ঞেস করেন, পিটিশনটি সত্যিই গুরুতর কোনও বিষয় কি না। বিচারপতি তাকে বলেন, আপনি কি পিটিশনের জন্য চাপ দিচ্ছেন? আপনি কি সত্যিই এই পিটিশনের জন্য চাপ দিচ্ছেন? পরে বিষয়টিকে ‘পুরোপুরি ফালতু’ মন্তব্য করে রিটটি খারিজ করে দেন তিনি। পাশাপাশি রিটের আবদেনকারী ওয়াসিম রিজভীকে ৫০ হাজার রুপি জরিমানার নির্দেশ দেন। অবশ্য আদালত জরিমানা করার আগে থেকেই ব্যাপক সমালোচনার মুখে ছিলেন এই রিট আবেদনকারী। ওয়াসিম রিজভির ওই আবেদনের নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল' বোর্ড এবং অন্য মুসলিম সংগঠনগুলো। পাশাপাশি, তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ভারতের শীর্ষ শিয়া এবং সুন্নি নেতারা।