ঢাকা ২৪ ফাল্গুন ১৪৩২, সোমবার, ০৯ মার্চ ২০২৬
ঢাকা ২৪ ফাল্গুন ১৪৩২, সোমবার, ০৯ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি

কলমাকান্দায় সীমান্তে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ০৫:২০ এএম

কলমাকান্দায় সীমান্তে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় তিনটি অভিযানে ভারতীয় চাউল, চিনি ও এ্যাংকর বুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজার প্রায় মূল্য ৮ লক্ষ ৯২ হাজার টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া। লিখিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ৫ মার্চ দুপুরে উপজেলার সীমান্ত কলমাকান্দার খারনৈ ইউনিয়নে বিজিবি'র কচুগড়া বিওপি’র (বর্ডার অভজারবেশন পোষ্ট) আওতায় সীমান্ত কচুগড়া এলাকায় ৩০০ গজ দেশের অভ্যন্তরে এক অভিযানে ভারতীয় তিন হাজার ৯০০ কেজি চাউল ও ৩৫০ কেজি চিনি জব্দ করেছে। এছাড়াও গত ৩ মার্চ একই বিওপি’র আওতায় আরও দুটি অভিযানে সীমান্ত পিলার ১১৮০/৪-এস হতে ৩০০ গজ দেশের অভ্যন্তর পাতলাবন এলাকা এবং ১১৭৯/১১-এস হতে ১৫০ গজ অভ্যন্তরে বেনবেড়া নামক স্থান হতে ১৩ হাজার ৪৫০ কেজি ভারতীয় এ্যাংকর বুট উদ্ধার হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় এবং এসকল জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।