ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

 কমিউনিটির নেতৃবৃন্দ নিয়ে  বিসিএ‘র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ১০:২৮ পিএম

 কমিউনিটির নেতৃবৃন্দ নিয়ে  বিসিএ‘র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
যুক্তরাজ্যে কারী শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ)র উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ২১ এপ্রিল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারী শিল্পের সাথে সংশ্লিষ্ট  বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, কমিউনিটির নানা শাখার বিশিষ্টজন, সাংবাদিক ও বিসিএর  সদস্য বৃন্দ। বিকাল  ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএ‘র সভাপতি এম এ মুনিম। সংগঠনের  সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য  রাখেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন,কারি লাইফ এর এডিটর  জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, সিএফওবি এর  মুকিম আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের প্রেসিডেন্ট ব্যারিষ্টার আতাউর রহমান,বাংলাদেশ ট্রাভেলস এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট হেলাল খান, কোবরা‘র হেড অফ গ্লোবাল সেইলস সামন সোহেইল, কেবিই এর হেড অব সেইল এড্রিন ডেবলিন, বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পলিটিক্যাল মিনিস্টার এ এফ এম জাহিদুল ইসলাম,ডাবলিউপিসি এর ডাইরেক্টর ব্যারিষ্টার আতাউর রহমান,পেটাপ এর ডাইরেক্টর সাহেদ আহমদ, এনটিভি ইউরোপ এর ডাইরেক্টর মোস্তফা সরওয়ার বাবু ও স্কয়ার মাইলস ইন্সুরেন্স এর ডেভিড রয়ষ্টন । বক্তারা  ব্রিটেনে বাংলাদেশী কারী ইন্ড্রাষ্টির বিবদমান নানা সমস্যা উত্তোরণ ও সম্ভাবনা নিয়ে মেইনস্ট্রিমে উচ্চকণ্ঠ হয়ে কাজ করা বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের প্রসংশা করে বলেন-  কমিউনিটির পাশে থেকে বিসিএ সব সময় কাজ করছে- যা অনুকরণীয়। পবিত্র রমজানে কাস্টমারদের সেবায় রেস্টুরেন্ট ব্যবসায়ী ও স্টাফদের আন্তরিকতার প্রশংসা করে অতিথিবৃন্দ বলেন- সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশী কারী ইন্ড্রাস্টি দিন দিন আরও সমৃদ্ধি ও সুনাম লাভ করছে। রমজানের ত্যাগ ও ভ্রাতিত্বের বন্ধনকে অটুক রাখতে বিসিএ‘র আয়োজনের প্রসংশা করে বক্তারা প্রত্যাশা করেন - অতীতের মতো আগামীতে বিসিএ আরও কমিউনিটির সেবাবান্ধব হয়ে কাজ করবে। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে পাঠ করেন আব্দুল সোলেমান জেপি ।রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা  আহমেদ মারুফ। ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রেস ও পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু,অফিস ম্যানেজার আলী বাবর, কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ফয়জুল হক। বিসিএর সভাপতি এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী বিসিএর ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন- সকলের অংশগ্রহনে সৌহার্দপূর্ণ আয়োজনটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। বিসিএ নেতৃবৃন্দ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ প্রকাশ করেন। ইফতার পরবর্তি চা চক্রের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ছবি : খালেদ হোসাইন;৫২বাংলা টিভি