ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ইপসুইচে ‘লেটস বিট ক্যান্সার‘ চ্যারেটি রোড শো ও ক্যান্সার এওয়ারনেস কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ০৬:৪১ পিএম

ইপসুইচে ‘লেটস বিট ক্যান্সার‘ চ্যারেটি রোড শো ও ক্যান্সার এওয়ারনেস কার্যক্রম অনুষ্ঠিত
লেটস বিট ক্যান্সার শ্লোগাণকে সামনে রেখে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতাল যুক্তরাজ্যে  দেশব্যাপী  চ্যারেটি রোড শো ও ক্যান্সার এওয়ারনেস কার্যক্রম শুরু করেছে। গত ১৯ অক্টোবর, মঙ্গলবার ইপসুইচের  ইন্ডিয়া ভিলা রেষ্টুরেন্টে এক চ্যারেটি ডিনার ও  ক্যান্সার এওয়ারনেস এর উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানের  আয়োজক  ইস্ট ইন্গলিয়া রিজওনের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল শহীদ শাহ , মাহবুব আলম শামীম, মানিক মিয়া,আব্দুল মতলিব, মিসবাহ উদ্দিন,আহমেদ হোসেন বকুল, হারুন রশীদ ও হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানটির  স্পন্স করেছে  সালেহা ওয়েলফেয়ার অরগেনাইজেশন(এসডাব্লিউও), ইন্ডিয়া ভিলা রেষ্টুরেন্ট ও শেফ অনলাইন। চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুস খান এর সঞ্চালনায়   ফান্ডরাউজিং পরিচালনা করেন  শায়খ  আবু সাঈদ আনসারী। চ্যারিটেবল কাজে সকল ধর্মের  আদেশ-উপদেশমূলক  বিভিন্ন তথ্যের উদ্ধৃতি দিয়ে আলোকপাত করেন আবু কাওসার। অনুষ্ঠানে  নাসিদ পরিবেশন করেন শিল্পী  আলাউর রহমান। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতালের চলমান কার্যক্রম  তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ফান্ডরাইজিং ডাইরেক্টর আব্দুস শফিক এবং ট্রাস্ট্রের  চ্যারিটেবল বিভিন্ন দিন নিয়ে  বক্তব্য রাখেন ট্রাস্টি আব্দুল করিম নাজিম , মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু ও ট্রাস্টি আব্দুস সামাদ। বক্তারা প্রাসঙ্গিকভাবে  উল্লেখ করেছেন, প্রবাসীদের বিরাট একটি অংশের  অর্থ সহায়তায় প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর অবস্থান সিলেটের বিয়ানীবাজারে পৌর শহরে হলেও এর সেবার পরিধি সিলেটসহ দেশব্যাপী বিস্তৃত। প্রতিষ্ঠানটি  কোন আঞ্চলিকতা বা সিলেট অঞ্চল কেন্দ্রীক দুর্বলতা  ইত্যাদিতে জিরোটলারেন্স নীতি অনুসরণ করে সেবা প্রদান করে আসছে। যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে দুরারোগ্য  ব্যাধি ক্যান্সার চিকিৎসার লক্ষ্যে ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। সেবাশমূলক  হাসপাতালটি  প্রবাসীদের অর্থায়নে ধীরে ধীরে একটি পুর্ণাঙ্গ হাসপাতাল রুপে প্রতিষ্ঠার জন্য সকল ধরণের সর্বাত্নক চেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ১ লক্ষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। হাসপাতালের উদ্যোগে স্থানীয় পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে  এওয়ারনেস কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালের হেলথ ভিজিটররা  বাড়ী বাড়ী গিয়ে প্রায় ৬৫ হাজার পরিবারে  ক্যান্সার রোগ সম্পর্কে স্বাস্থ্য  সচেতনতা প্রদান করেছেন। সাম্প্রতিক করোনা মহামারী   সময়ে বিনামুল্যে সরাসরি  চিকিৎসা সেবা, টেলিমেডিসিন সেবা প্রদানের পাশাপাশি করোনা আইসোলেশন ইউনিট চালু করে  প্রায় ২২ হাজার রোগীকে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। হাসপাতালটি  জটিল ক্যান্সার রোগীদের  চিকিৎসা  সেবায় প্রয়োজনে   বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল দিকনির্দেশনামূলক সহায়তা করছে। বর্তমানে  বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতালে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দানে নিয়োজিত আছেন ৪জন চিকিৎসা । এছাড়াও  প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকরা  হাসপাতালে এসে সেবা দিয়ে থাকেন। এই চ্যারিটি হাসপাতালটির সকল কাজে  আলাদা আলাদা বিভাগ , বিশেষজ্ঞ ডাক্তার ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সরাসরি তত্বাবধানে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে এইসব কাজের তথ্য ও আর্থিক হিসাব মনিটরিং এবং করণীয় সম্পর্কে  দিকনির্দেশনা দেয়া হয়। প্রসঙ্গত বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতালের যুক্তরাজ্যে  দেশব্যাপী  চ্যারেটি রোড শো ও ক্যান্সার এওয়ারনেস কার্যক্রম এর ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর, রবিবার  সাউথহ্যামটনের বিখ্যাত কুটিজ ব্রাসারি রেষ্টুরেন্টে  এক চ্যারেটি ডিনার ও ক্যান্সার এওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করে। অনুষ্ঠানে সাউথহ্যামটনের নানা পেশার ও কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত থেকে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতালকে সহযোগিতা করে আগামীতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। https://www.youtube.com/watch?v=YMMcKOhuFOk&t=53s