ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

ইতালীতে গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুলের সেকেন্ডারি সেকশনের নতুন ভবন উদ্বোধন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:৩০ পিএম

ইতালীতে গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুলের সেকেন্ডারি সেকশনের নতুন ভবন উদ্বোধন
ইতালীতে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে স্থানীয় ইতালিয়ান এবং বিভিন্ন দেশের কোমলমতি শিশুদের মাঝে পাঠদান করে আসছে গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল। প্রাইমারি সেকশনের সফলতার ধারাবাহিকতায় এখন থেকে শিক্ষার্থীরা সুযোগ পাবে সেকেন্ডারি সেকশনেও অধ্যায়নের। ২৭শে সেপ্টেম্বর রবিবার বিকেলে রাজধানী রোমের অভিজাত এলাকা তিবুরতিনায় গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুলের সেকেন্ডারি সেকশন পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর শুভ উদ্বোধন করা হয়েছে স্কুলের নতুন ভবনের। স্কুলের শিক্ষক অভিজিৎ জয়াপ্রকাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের একাডেমিক সেকশনের ডিরেক্টর ফাদার রায় এন্টনি ভালিয়াপারাম্বিল। তিনি স্কুলের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল এর চেয়ারম্যান যোসেফ কারুমাথি, ম্যানেজিং ডিরেক্টর এন্ড ফাউন্ডার জবি জোস সহ শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীরা৷ এ সময় উপস্থিত আমন্ত্রিত অতিথি সহ অভিভাবকরা স্কুলের শিক্ষাব্যবস্থায় সন্তুষ্ট প্রকাশ করে শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুলের উজ্জল ভবিষ্যত কামনা করেন এবং তারা আশা ব্যক্ত করেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলবে শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের ভাইস প্রিন্সিপাল মিসেস সাউমিয়া সুসান জর্জ প্রতিষ্ঠানের একাডেমিক বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান। পরিশেষে স্কুলের ব্যবস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা নাচ, গান, কবিতা, আবৃতি সহ ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।