ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ
৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত

ইতালীতে কমিউনিটি এড্যুকেশন প্রোগ্রামের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৪ পিএম

ইতালীতে কমিউনিটি এড্যুকেশন প্রোগ্রামের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ
ইতালী রোমে বসবাসরত ইউনিভার্সিটি অব রোম তর ভেরগাতার কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী করোনাকালীন সময়ে ছাত্রছাত্রীরা যেন পিছিয়ে না যায় সেই লক্ষ্যে গঠন করেন “Community Education Program" বা CEP.। গত সোমবার CEP তাদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। মূল উদ্যোক্তা সুজন খান জানান, শিক্ষার্থীদের সহযোগিতা করাটাই তাদের মূল লক্ষ্য। কোভিড-১৯ ভয়াবহতার কারণে অনেক প্রবাসীই তাদের চাকরি হারিয়েছেন। অনলাইনে স্কুলের ক্লাস করলে যেহেতু পেমেন্টের ব্যাপার থাকে সেহেতু অনেকেই সেখানে অপারগ। তাই তারা ওয়ান টু ইলেভেন স্ট্যান্ডার্ড পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ফ্রি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। ক্যামব্রিজ কারিকুলামের ভিত্তিতে পাঠদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের বেশিরভাগই ইতালি প্রবাসী বাঙালি, ভারতীয় বা শ্রীলঙ্কান হলেও বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তান এমনকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরাও কমিউনিটি এডুকেশন প্রোগ্রাম এ ফ্রি অনলাইন ক্লাস করেছেন। অনলাইন কোর্সে সর্বমোট ১১০ জন শিক্ষার্থী অংশ নেয়৷ কোর্স শেষে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭ জন শিক্ষার্থী। রবিবার ইতালির রোমে গুড শেফার্ড স্কুলের একটি হলরুমে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র এবং পুরষ্কার বিতরণ করা হয়। কমিউনিটি এড্যুকেশন প্রোগ্রামের মূল উদ্যোক্তা এবং নির্বাহী পরিচালক সুজন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড শেফার্ড স্কুলের ডিরেক্টর অফ গাইডেন্স মিসেস চঞ্চলা বুলাওয়াত্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-স্পন্সর, লাইফ ইন ইতালি মাল্টিমিডিয়া ইভেন্টস এর চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান এবং শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয় সাংবাদিকগন। অনুষ্ঠানের প্রিমিয়ার স্পন্সর গুড শেফার্ড স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান মি. জোসেফ কারুমাথি এবং স্বাগত বক্তব্য রাখেন সিইপির কো-ফাউন্ডার রিদওয়ান মুগ্ধ। পরে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন অতিথিরা।