করোনাভাইরাস মহামারির কারণে চলা ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর সঙ্গে এক্সিট ও রিএন্ট্রি ভিসাসহ ভিজিট ভিসার মেয়াদ সম্পূর্ণ বিনাখরচে আগামী ২ জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি।
গত সোমবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি গ্যাজেট।
সৌদি সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাদশাহ সালমানের নির্দেশনায় বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়। সৌদি নাগরিক ও সেদেশে বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অর্থনৈতিক ক্ষতি পূরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এসপিএ’র খবরে বলা হয়েছে, সৌদির ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভিসার মেয়ার বৃদ্ধির প্রক্রিয়াটি জাতীয় তথ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এর জন্য পাসপোর্ট অধিদফতরে (জাওয়াজাত) রিপোর্ট করার প্রয়োজন পড়বে না।
গত ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। তবে গত সপ্তাহে বিনা অনুমতিতে ভারতসহ ১৩টি দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। এর জন্য ওইসব দেশে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার কারণে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। যদিও এসব দেশের অনেক জায়গাতেই করোনাভাইরাস মহামারির তাণ্ডব চলছে এবং ভাইরাসটির নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।
-
ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর
-
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র
-
ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র
-
মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি
-
টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার