সিলেটের বিয়ানীবাজারের তরুণ সৃজনশীল আলোকচিত্রি সাইদুর মাহমুদ দ্বিতীয়বারের মতো কোন জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছেন। গত ৭ ডিসেম্বর ২০১৮ ঢাকার নারায়ণগঞ্জের আলী আহমেদ চুনকা পাঠাগারে আয়োজিত ‘১ম জাতীয় তরুণ আলোকচিত্র প্রতিযোগিতা’য় তার 'বাল্যকাল' শিরোনামের ছবি পুরস্কৃত হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকার ‘দ্যা ফ্রেম ইভেন্ট ‘। দেশব্যাপী সকল তরুণ আলোকচিত্রির ছবিকে মূল্যায়ন করে বিশিষ্ট আলোকচিত্রী তন্ময় দাস। দেশব্যাপী শতাধিক আলোকচিত্রির ছবি থেকে এ পরুস্কার প্রদান করা হয়।
পুরস্কার পেয়ে অনুভূতিতে সাইদুর জানান, আমার পরিবারের সবাই খুব ইতিবাচক। তারা আমাকে অনু্প্রেরণা যোগান। এছাড়া আমার আরো কিছু বড়ো ভাইয়েরা আছেন যাঁরা সবসময়ে আমাকে উৎসাহ দেন। সকলের দোয়া থাকলে আমি এ পথে অনেকদূর যেতে চাই।
[caption id="attachment_3689" align="aligncenter" width="768"]
পুরস্কারপ্রাপ্ত ছবি[/caption]
সাইদুর মাহমুদ এর আগেও ঢাকায় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার শহরতলির নিদনপুর গ্রামে। বিয়ানীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক প্রথম বর্সের ছাত্র সাইদুর ক্যামেরার চোখে বন্দি করেন দেশ, সমাজ আর যাপিত জীবনের চিত্র। ছবিতে তিনি জীবনের কথা বলাতে ভবিষ্যতে এ পথেই থাকতে চান।
সাইদুর মাহমুদের বড়ো ভাই লুৎফুর রহমান একাত্তর টিভির আরব আমিরাত প্রতিনিধি ও ৫২বাংলা টিভির বার্তা সম্পাদকের দায়িত্বে আছেন। সৃজনশীল এ তরুণের প্রাপ্তিতে ৫২ বাংলা পরিবার অভিনন্দন জানিয়েছে।
-
আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি
-
প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে
-
ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম
-
হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা
-
সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া?
আরও পড়ুন: