ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

হাজারো মানুষের উপস্থিতিতে কনস্যুলার সেবা প্রদান করেছে মাদ্রিদ দূতাবাস

প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০১:২৬ এএম

হাজারো মানুষের উপস্থিতিতে কনস্যুলার সেবা প্রদান করেছে মাদ্রিদ দূতাবাস
বার্সেলোনায় প্রবাসীদের নানা সমস্যা , দুর্ভোগে সহায়তা এবং সরকারের প্রবাসীবান্ধব সেবাগুলো প্রবাসীদের কাছে পৌছে দিতে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ বার্সেলোনায় কনস্যুলার সেবা প্রদান করে আসছে প্রতি দুই মাস পর পর ধারাবাহিক ভাবে। পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২৫ মে শনিবার বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম বার্সেলোনার কাইয়ে উরখেল ১৪৫ নম্বর সেন্ট্রো সিবিক হলে এই দূতাবাস সেবা প্রদান করে।সকাল ৯টা থেকে বার্সেলোনা সহ এর আশ-পাশের বিভিন্ন এলাকার প্রায় এক হাজার প্রবাসী সেবা নিতে উপস্থিত হোন। লোকজন বেশী হওয়াতে একদিনের জন্য সেবা দিতে আসা দুতাবাস টীমের নির্ধারিত সময় সন্ধা ৭টার মধ্যে সেবা প্রদান করতে কিছুটা হিমশিম খেতে হলেও তারা তাদের সময়ের আগেই সেবা প্রদান কার্য সফলভাবে শেষ করতে সক্ষম হয়। সেবা প্রদান দিতে আসেন মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ১ম শ্রম সচিব শরিফুল ইসলাম,অফিস সহকারী সাইফুল ইসলাম সহ মোট চারজন দূতাবাস কর্মকর্তা । সেবাসমুহ হচ্ছে মোট ১৪৩ জন প্রবাসীদের মধ্যে পাসপোর্ট বিতরণ,১২ জনের নতুন এমআরপি'র এনরোলমেন্ট,৮০ টি পুরাতন এমআরপি রি-ইস্যু ও ৬ বছরের কম বয়সী বাচ্চাদের এম'আরপি'র আবেদন গ্রহণ,৫৭ টি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন এবং ০২টি ট্রাভেল পাস ইস্যু করা হয়। এছাড়াও অন্যান্য সেবাসমুহ হচ্ছে মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদনকারীর ছঁবি, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো-ভিসা আবেদন গ্রহণ,বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার আবেদন গ্রহণ ইত্যাদি। প্রায় ১৫ হাজার বাংলাদেশী অধ্যুষ্যিত বার্সেলোনায় প্রবাসীরা প্রতিমাসে অন্তত দুইদিন সেবা কার্যক্রম পরিচালনার জোর দাবি জানিয়েছেন।