দেশের চলমান জ্বালানী সংকট নিয়ে সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে সাওদা সুমি নামক এক নারীকে আটক করা হয়েছে। গত ৫ এপ্রিল রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ নারী কর্মীর গ্রেফতার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
সাওদা সুমিকে জামায়ত কর্মী দাবি করেছে জামায়াতে ইসলামী। দলের আমির এক বিবৃতিতে ‘নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা’ বলে অভিহিত করেছেন।
Sawoda Sumi কী লিখেছেন?
‘‘মনে হচ্ছে, সরকার কিছু একটা লুকাতে চেষ্টা করছে। আমরা হয়তো আসলেই সামনে একটা মহা বিপদে পড়তে যাচ্ছি। তেল নিয়ে সরকার কুটনৈতিক রাজনৈতিক সব দিক দিয়েই ঝামেলায় আছে।
এটা দ্রুত সুরাহা করার জন্য আন্তর্জাতিক পরিচিতি, কুটনৈতিক লবিং এর বিভিন্ন চ্যানেল ম্যানেজ করার মতো ক্যাপাবল লোকবল বিএনপিতে নেই। কারণ, এদের আসলেই কেউ চিনে না। ২০ বছর ক্ষমতায় না থাকায় এদের পরিচিত হারিয়ে গেছো কেউ কেউ চশমা তুলে খুব চেষ্টা করে এক দুই জনকে চিনতে পারে কিন্তু গোটা বিএনপিতে এক নিমিষেই আন্তর্জাতিক, লবিং, চ্যানেল সব ম্যানেজ করে ফেলার মতো গ্রহনযোগ্য কেউ নেই। এমনকি জামায়াতেও নেই। এই সত্য বিবেচনায় রাখতেই হবে।
তেল সংকট যখন তীব্র হবে তখন মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না। জিনিসপত্রের দাম আকাশছুঁয়া হবে। খাওয়া জুটবে না। দুর্ভিক্ষও দেখা দিতে পারে। মানুষ সরকারকে টে*হি ক্ষমতা থেকে নামাবে। ভয়াবহ এক অবস্থা হবে। এগুলো এক্সট্রিম পর্যায়ের পরিনতির কথা বললাম। আশা করি এই পর্যায়ে দেশ যাবে না।
রাজনৈতিক দলগুলো ও তাদের কর্মী সমর্থক এবং সরকারের উচিৎ অযথা গাল গল্প করা পেইড সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে হাস্যকর যুক্তি আর মিথ্যা না ছড়িয়ে মানুষকে সত্য বলে প্রস্তুতি নেয়ার উপায় বলে দেয়া। এতে অন্তত মানুষ সচেতন হবার সুযোগ সময় পাবে।’’
জামায়াত আমির বললেন, নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা
জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ওই পোস্টে জামায়াত আমির লেখেন, ‘‘জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে। ফ্যাসিবাদীরা সব যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।’’
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কী না। লজ্জা, লজ্জা!’’
এর আগে জামায়াতের এই নারী কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
-
কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?
-
'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল
-
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা
-
২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’
-
বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন