ঢাকা ২ ফাল্গুন ১৪৩২, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২ ফাল্গুন ১৪৩২, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না গোপালগঞ্জের তিন আসনেই বিএনপি,  ‘না’ ভোট পড়েছে ‘হ্যাঁ’য়ের তিন গুণ ২০ বছর পর ফিরছে বিএনপি, নির্বাসন থেকে ক্ষমতার চূড়ায় তারেক রহমান নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন‘ ঢাকা-৮: মির্জা আব্বাস হারালেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে সিলেটের ৬ আসনে গড় ভোট ৪৮.১৫ শতাংশ সিলেট-১: বড় ব্যবধানে বিএনপির মুক্তাদীরের জয় ঢাকা-১৩ : জিতলেন ববি হাজ্জাজ,হারলেন মামুনুল হক সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার বড় ব্যবধানে জয় সিলেট-৬ আসনে বিএনপির এমরান বিজয়ী বিজয়ের হাসি রুমিন ফারহানার সিলেটে বিএনপি ১৮ , খেলাফত ১, জামায়াত ০ ১৭ আসনে বিজয়ের দাবি জামায়াতের, রাত সাড়ে ৯টার তথ্য ৫ আসনে এনসিপি জয়ী, বহু জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই: আসিফ মাহমুদ বিজয়ী হলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান : কিশোরগঞ্জ-৪ বড় ভাইকে হারিয়ে জিতলেন ছোট ভাই : কুড়িগ্রাম-৪ ব্যালটে সিল মেরে বাক্সে ফেলছিলেন ৫ তরুণ, ধরা পড়লেন সিসিটিভিতে সংঘাতহীন নির্বাচনে ভোটার উপস্থিতি কম কেন? আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: ড. ইউনূস ভোটকেন্দ্রে মৃত্যুর কোলে অভিনেতা, পোলিং অফিসার জামায়াতের সঙ্গে উত্তেজনা, খুলনা বিএনপি নেতার মৃত্যু

স্পেনে বন্ধু সুলভ বাংলাদেশ মহিলা সংগঠন বার্সেলোনায় পিঠা উৎসব করেছে

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০১৯, ০৫:৪২ পিএম

স্পেনে বন্ধু সুলভ বাংলাদেশ মহিলা সংগঠন বার্সেলোনায় পিঠা উৎসব করেছে

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে গত ২৯শে ডিসেম্বর শনিবার বার্সেলোনার স্থানীয় একটি হলরোমে আয়োজন করে বাঙ্গালীর ঐতিহ্যের বিভিন্ন স্বাদের পিঠা নিয়ে জমকালো অনুষ্ঠান হয়েছে।

মহিলা সংগঠনের সাধারন সম্পাদক খাদিজা আক্তার মনিকার সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় পিঠা উৎসব ও বিজয় দিবসের অনুষ্ঠান ।

অনুষ্ঠের প্রথম পর্বে সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক শিউলি আফরোজা এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন হিঊমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি উত্তম কুমার,স্পেন আওয়ামীলীগ এর সহ সভাপতি নুরেজামান খুকন,শরিয়তপুর জেলা সংগঠনের সভাপতি সুলতান হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান,স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আফাজ জনি,সুনামগঞ্জ সমিতির সভাপতি মনোয়ার পাশা,বয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদ ,শরিতপুর জেলা সমিতির সাধারন সম্পাদক রাসেল হাওলাদার,বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার যুগ্ম সাধারন সম্পাদক শফিক খান সহ আরো অনেকে ।

এসময় কমিউনিটি নেতৃবৃন্দের পাশা পাশি বন্ধু সুলভ মহিলা সংগঠনের সকল মহিলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তারা হলেন সহ-সভাপতি সেলিনা হালিম, উপদেষ্টা নাজমা জামাল,সাংগঠনিক সম্পাদক আখিঁ ও হিরা, সহ সাংস্কৃতিক সম্পাদক জেমি, ক্রিড়া সম্পাদক রুপালি, রাবেয়া জেসমিন সালমা সহ আরো অনেক।

বন্ধুসূলভ মহিলা সংগঠনের সভাপতি শিউলি আক্তার বলেন, প্রবাসে থেকেও আমরা আমাদের বাচ্ছাদের কাছে, বিশ্বের কাছে আমাদের বাঙ্গালীর সংস্কৃতি তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন।পিঠা খাওয়ার পাশাপাশি চলতে থাকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, ফ্যাশন শো ও কুইজ।

লটারি করে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।