ঢাকা ২৯ ফাল্গুন ১৪৩২, শনিবার, ১৪ মার্চ ২০২৬
ঢাকা ২৯ ফাল্গুন ১৪৩২, শনিবার, ১৪ মার্চ ২০২৬
সর্বশেষ
এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল

স্পেনে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী পালন

প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৬:১২ পিএম

স্পেনে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী পালন
স্পেনে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। বিএনপি স্পেন শাখার উদ্যোগে মাদ্রিদে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।বুধবার (২৯ মে) স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদার। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএইচ সোহেল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দলটির প্রতিষ্ঠাতার মৃত্যুর দিনটিকে বাংলাদেশের জন্য শোকাবহ দিন হিসেবে উল্লেখ করেন। বক্তারা বাংলাদেশের বর্তমান সময়কে সংকটপূর্ণ উল্লেখ করে আরো বলেন, চলমান সংকটে জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। সভাপতির বক্তব্যে খোরশেদ আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে একদলীয় সরকার প্রতিষ্ঠা করে নতুন কায়দায় বাকশালকে পুনরুজ্জীবিত করেছে। বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আন্দোলন সংগ্রাম করে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। তিনি প্রবাসেও জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপ’র সহ সভাপতি নূর হোসেন পাটোয়ারি, মোরশেদ আলম তাহের, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সোহেল আহমদ সামসু, নাজমুল ইসলাম নাজু, যুবদল স্পেন শাখার সভাপতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, উপদেষ্টা আব্দুল মুত্তাকিন মুজাক্কির, স্পেন বিএনপি‘র যুগ্ম সম্পাদক ইউনূছ আলী, হুমায়ূন কবির রিগ্যান, সাঈদ মিয়া, প্রথম সাংগঠনিক সম্পাদক রানা আবেদিন, সহ সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম পলাশ, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, স্পেন বিএনপি’র প্রচার সম্পাদক জাকির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবেল সামাদ, স্পেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকবর শেট, শামীম আহমেদ, জাহাঙ্গীর আলম সেলিম, মো. সাহাব উদ্দিন, কামরুল হাসান, পারভেজ, রফিক মিয়া, শামিম আহমেদ, কমল হোসেন প্রমূখ। আলোচনায় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।