ঢাকা ১৯ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০২ মে ২০২৬
ঢাকা ১৯ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০২ মে ২০২৬
সর্বশেষ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প লন্ডনে প্রদর্শিত হবে 'মামুন: ইন প্রেইজ অফ শ্যাডোস (ছায়াবন্দনা)' নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে? ১ মের ‘ডেডলাইন’: ট্রাম্প থামবেন? নাকি যুদ্ধ চলবে?

শিশু ও নারীর জন্য জনবান্ধব ও নিরাপদ বাংলাদেশ গড়ার দাবীতে লন্ডনে মানববন্ধন

প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৫:৩২ পিএম

শিশু ও নারীর জন্য জনবান্ধব ও নিরাপদ বাংলাদেশ গড়ার দাবীতে লন্ডনে মানববন্ধন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয় সহ সর্বস্তরে আশংকা জনক ভাবে শিশু ও নারী ধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা বৃদ্ধি পেয়েছে। একই ভাবে কমছে দেশব্যাপী নারী ও শিশুর সামাজিক নিরাপত্তা সহ স্বাধীনভাবে নিরাপদ চলাচলের  সুযোগ। আশংকাজনক ভাবে বাড়ছে সামাজিক অবক্ষয়। এই অবস্থা থেকে প্রিয় জন্মভুমির ভবিষ্যৎ প্রজন্ম ও নারীকে রক্ষায় বিদেশের মাটি থেকে কাজ করে যেতে চায় লন্ডনের ২৪ টি অরাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত এই প্ল্যাটফর্মটি। এরই ধারাবাহিকতায়,  শিশু ও নারীর জন্য জনবান্ধব ও নিরাপদ বাংলাদেশ গড়তে প্রথম পদক্ষেপ হিসেবে,  ৪ঠা মে, শনিবার বিকাল ৪:৩০টায় এক  মানববন্ধনের আয়োজন করা হয়। পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কে আয়োজিত মানববন্ধন থেকে বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন জোড়দার করা সহ মাদ্রাসা ও স্কুলের কারিকুলাম পরিবর্তন আনা সহ ১০ দফা দাবীতে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে আয়োজক বৃন্দরা জানান। কবি লিপি হালদার, সেভ ইনোসেন্স এর পরিচালক ও মডেল জেরিন স্মৃতি আহমেদ, লেডিস ক্লাব ইউকে এ্যান্ড ইউরোপের প্রতিষ্ঠাতা, কলামিষ্ট  হাসিনা আখতার এবং এ্যাডওয়ার্কসের কর্নধার ও নির্মাতা মিনহাজ কিবরিয়ার উদ্যোগে শিশু ও নারীর জন্য জনবান্ধব ও নিরাপদ বাংলাদেশ গড়ার দাবীতে  মানববন্ধনে  উপস্থিত ছিলেন  সেক্যুলার বাংলাদেশের সভানেত্রী পুষ্পিতা গুপ্তা, সেক্রেটারী অতীশ সাহা, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর সভানেত্রী কাউন্সিলর আয়েশা চৌধুরী, নারী দিগন্তের কালচারাল সেক্রেটারি মুনজেরিন রশীদ, ফেরদৌসী লিপি সাংগঠনিক সেক্রেটারী, মহিলা অংগনের প্রতিনিধি ঝর্না চৌধুরী, বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকের সেক্রেটারি সিরাজুল বাসিত চৌধুরী,  ফ্যাশন ডিজাইনার সাঈদা চৌধুরী, আইনজীবি ইউসুফ,  মঞ্চশৈলীর প্রধান জিয়াউর রহমান সাকলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র ইউকের প্রতিনিধি হিমু এম হূসেইন, রিডার্স এ্যান্ড রাইটার্স গ্রুপের প্রতিনিধি কবি আফসানা আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট  ইউকে‘র চেয়ারম্যান  মোহাম্মদ আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক জেনিফার সারোয়ার লাক্সমী, হ্যোয়াইট পিজিওন ইন্টারন্যাশনালের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, ব্রিটিশ বাংলাদেশি উইমেন ফোরাম ইউকের সেক্রেটারি লুনা সাবিরা,  অঞ্জনা আলম, হিউম্যান রাইটস এ্যাক্টিভিষ্ট তাসনুভা ফেরদৌসী,  মোহাম্মদ দীপ, সেলিম আহমেদ, বাংলাদেশের তারকা আমান রেজা, আবৃত্তিশিল্পী ফেরদৌসি আরা জুল্ফিকার ও শতরুপা চৌধুরী।  এছাড়াও উপস্থিত ছিলেন বাতিরুল হক সরকার, ইয়াসমিন আক্তার এবং স্থানীয় মিডিয়াসহ অন্যান্য জন।