ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
শিক্ষা প্রতিষ্ঠান রোজায় বন্ধ, রাতে এলো ঘোষণা রেমিটেন্স যোদ্ধাদের বার্তা দিলেন প্রবাসী মন্ত্রী নুর বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের

শামীমা বাংলাদেশের সমস্যা নয়: ড.একে আব্দুল মোমেন

প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১১:০৭ পিএম

শামীমা বাংলাদেশের সমস্যা নয়: ড.একে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন বলেছেন, আইএসবধূ শামীমা বেগম বাংলাদেশের সমস্যা নয়। ‍গতকাল (২মে) যুক্তরাজ্যের গণমাধ্যম আইটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শামীমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়ার পর এখন তাকে বাংলাদেশে পাঠানো হলে সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশের আইন অনুযায়ী তাঁর ফাঁসি হতে পারে। আইটিভি নিউজের নিরাপত্তা সম্পাদক রোহিত কাচরোকে আব্দুল মোমেন বলেন, শামীমাকে নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই, শামিমা ইজ নট আওয়ার প্রবলেম। তিনি বলেন, সে (শামীমা) কখনও বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেনি। তার জন্ম ইংল্যান্ডে হয়েছে এবং তার মা ব্রিটিশ। সন্ত্রাসবাদের ক্ষেত্রে বাংলাদেশের ‘জিরো টলারেন্সের’ কথা পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব সন্ত্রাসীদের নির্মূলের ক্ষেত্রে বাংলাদেশ এখন একটি মডেল।’ সন্ত্রাসবাদের বিস্তার রোধে ‘অন্য সব দেশকে বাংলাদেশ সহায়তা’ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য যে, ২০১৫ সালে পূর্ব লন্ডনের যে তিনজন স্কুলছাত্রী পালিয়ে গিয়ে সিরিয়ায় ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছিল শামীমা তাদেরই একজন। গত মার্চ মাসে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তার সন্ধান পাওয়া যায়। বর্তমানে ১৯ বছর বয়সী শামীমার ব্রিটিশ নাগরিকত্ব ইতোমধ্যে বাতিল করা হয়েছে। ব্রিটেনের বিরোধী দল থেকে শুরু করে দেশটির নেতৃস্থানীয় মানুষ ও মানবাধিকার কর্মী এ নিয়ে সরকারের সমালোচনা করেছেন।