ঢাকা ৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ঢাকা ৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ
তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যদের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে-র এজিএম ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফেসবুকে সরকারের সমালোচনা, নারী আটক : ‘নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা’ বললো জামায়াত লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

মিরপুরে শেষ ম্যাচ খেলেই অবসর নিতে চান সাকিব

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম

মিরপুরে শেষ ম্যাচ খেলেই অবসর নিতে চান সাকিব

গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি জাতীয় দলের সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যেই এক সময় দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ‘নিরাপত্তার অভাবে’ সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

তবু সাকিব জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে চান মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গত বছর ভারত সফরের সময় টি–টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। সংবাদমাধ্যমকে জানান, গত অক্টোবরে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেওয়ার পরিকল্পনা ছিল তার। বাকি থাকা ওয়ানডে ফরম্যাট থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই বিদায় নিতে চেয়েছিলেন তিনি। তবে রাজনৈতিক পরিবর্তনের পর সে পরিকল্পনাগুলো আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবু ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কোনও ফরম্যাট থেকেই অবসর নেননি—

“না, সত্যি বলতে আমি কোনও ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।”

নিজের ইচ্ছার কথা জানিয়ে তিনি আরও বলেন,

“হ্যাঁ, শতভাগ। আমি মনে করি, এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটাই হবে আমার আর ভক্তদের জন্য সবচেয়ে বড় পাওয়া।”

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। জুলাই আন্দোলনের পর ঘটে যাওয়া ঘটনাপ্রবাহে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব কারণে দেশে ফেরা বা জাতীয় দলে ফেরার সম্ভাবনা আপাতত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় নীরব থাকার কারণে সমালোচিত হয়েছিলেন সাকিব। সে প্রসঙ্গে ক্রিকবাজকে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অনেক সময়ই কিছু সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে—

“আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিছু সাংবাদিক আর অনলাইন পোর্টাল বানানো গল্প ছড়িয়েছে, যেগুলো মানুষকে ভুলভাবে ভাবতে বাধ্য করেছে। কারণ, বাংলাদেশে আমি যা করেছি, সেটা আগে কেউ করেনি। তাই সেটা অনেকের জন্য হজম করা কঠিন ছিল। এখন কেউ একই কাজ করলে (ব্র্যান্ড এনডোর্সমেন্ট), তেমন প্রতিক্রিয়া হয় না, কারণ আমি প্রথম ছিলাম—এটাই ভালো এবং খারাপ দু’দিকই।”

সমালোচনা প্রসঙ্গে সাকিব আরও বলেন,

“আমি মনে করি, একটা নির্দিষ্ট সময়ের একটা ঘটনা আমার বিরুদ্ধে গেছে। হয়তো মানুষ অন্য কিছু আশা করেছিল, কিন্তু আমি তখন সেটা করতে পারিনি বা বিষয়টা বুঝতেও পারিনি। তখন আমি দেশের বাইরে ছিলাম, তাই পরিস্থিতিটা আমার জন্য কঠিন ছিল। আমি তাদের অবস্থানটা বুঝি এবং সম্মান করি। কোনও আফসোস নেই, বরং এখন মানুষ বিষয়টা ধীরে ধীরে আরও ভালোভাবে বুঝতে শুরু করেছে।”