২২ ডিসেম্বর শনিবার বিয়ানীবাজার পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'সেরা শিক্ষার্থী-২০১৮' অনুষ্ঠান। এ উপলক্ষে দিনব্যাপী ছিলো নানা আয়োজন।
৫২বাংলাটিভি (52banglatv.com) এর অন্যতম পরিচালক ও হেড অফ মার্কেটিং এবং সাপ্তাহিক দিবালোক(dibalok.com) প্রকাশক যুক্তরাজ্যবাসী শিক্ষানুরাগী আবু হাসনাতের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে থেকে মোট ৫ জন শিক্ষার্থীকে সেরা শিক্ষার্থী হিসাবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসাবে শিক্ষার্থীরা পায় সনদপত্র ও জনপ্রতি ৫ হাজার টাকা। সারা বছরের সার্বিক কার্যক্রম ; পড়ালেখা,বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি,ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অংশগ্রহণ ইত্যাদি বিষয় বিবেচনা করে সেরা শিক্ষার্থী নির্বাচন করা হয়।
সকাল ১১ টায় শিশুনাট এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক, কবিতা আবৃত্তি,নৃত্য ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেলা ২ টায় সেরা শিক্ষার্থী ২০১৮ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিধু ভূষণ বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ইসলাম উদ্দিন, প্রবীন ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ইরমান আলী, নাট্যকার ও নির্দেশক আতিকুল ইসলাম রুকন।
প্রধান অতিথি শিক্ষাবিদ আলী আহমদ বলেন- শিশুদের মেধা ও মানষিক বিকাশে সৃজনশীল চর্চার কোন বিকল্প নেই। শিশুরা যত বেশী সৃজনশীল পরিবেশ এবং সৃজনশীলতা চর্চার সুযোগ পাবে তারা ততো বেশী মানবিক , মেধাবী সর্বপরি দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে দেশের আদর্শ নাগরিক হবে।
বিশেষ অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিশুরা আমাদের আগামীর সম্পদ। তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে এই ধরণের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়েই শুরু হওয়া উচিত। এই উদ্যোগটি ধারাবাহিক ভাবে চালিয়ে যাবার জন্য সকলে উদ্যোক্তার প্রতি অনুরোধ জানান।
সেরা পাঁচ শিক্ষার্থীরা হলেন ১ম শ্রেণির সামিয়া ইসলাম অহনা, ২য় শ্রেণির নুসরাত জাহান নওশিন, ৩য় শ্রেণির আদিবা আশরাফ জ্বীম, ৪র্থ শ্রেণির আব্দুল্লাহ আল নোমান, ৫ম শ্রেণির হুমায়রা জান্নাত।
অনুষ্ঠানটির প্রানবন্ত সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক তন্ময় পাল চৌধুরী ও পপি বেগম।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিবাবক এবং শিক্ষানুরাগিদের উপস্থিতি ছিল।
এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার
-
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
-
আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি
-
প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে
-
ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম
-
হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা
আরও পড়ুন: