ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: খরচ কত, কী সুবিধা জানাল সরকার সৌদিতে রেসিডেন্সি পারমিটে বড় পরিবর্তন: ৩ মাসেই নবায়নের সুযোগ হারার পর মুখ খুললেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভা: চ্যান্সেলর হিলি, পররাষ্ট্রে মিলিব্যান্ড, স্বরাষ্ট্রে মাহমুদ মুক্তিযুদ্ধের চেতনাই বার বার বিজয়ী হবে: পুরস্কার গ্রহণ করে ড. জাফর ইকবাল বড় পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে শুরু যুক্তরাজ্যে বার্নহাম যুগ, কী কী থাকছে পরিকল্পনায় 'আমাদের আরও ভালো হতে হবে'-ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির? গোল্ডেন বুট কিলিয়ান এমবাপের

বাংলাদেশ এখন অনুদান নির্ভরশীল নয়, বলেছে ইইউ

প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৫:০৭ পিএম

বাংলাদেশ এখন অনুদান নির্ভরশীল নয়, বলেছে ইইউ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিবেচনায় বাংলাদেশ এখন আর অনুদান নির্ভরশীল দেশ নয়। ফলে বাংলাদেশের সঙ্গে থাকা যৌথ কমিশনের চুক্তিতে বড় পরিবর্তন চাইছে ইইউ। তবে এ ক্ষেত্রে ফোকাল মন্ত্রণালয় কে হবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন চুক্তিতে ইইউ ফোকাল মন্ত্রণালয় হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চাইছে। তবে যৌথ কমিশনের কর্তৃত্ব ছাড়তে রাজি নয় ইআরডি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কথা অনুযায়ী ‘এক সময় বাংলাদেশ অনুদানে নির্ভর ছিল, এটা সত্য। তবে এখন আমাদের বাজেটে অনুদানের অংশ থাকে খুব সামান্য। ফলে অনুদান থেকে বের হয়ে অংশীদারিত্বের বাণিজ্যের দিকে যেতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।’ তাঁর মতে ‘ইইউ’র কাছ থেকে নতুন যৌথ কমিশনে নিরাপত্তা, মানবাধিকার, সুশাসন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য বিষয় যোগ করার প্রস্তাব এসেছে। তবে এসব ইআরডি’র আওতার বাইরে। ফলে নতুন চুক্তিতে পরিবর্তন এনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফোকাল মন্ত্রণালয় করতে হবে।’ এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে ইইউ’র প্রস্তাবে অন্যান্য মন্ত্রণালয় ইতিবাচক মনোভাব দেখালেও শুধুমাত্র ইআরডি আপত্তি জানিয়েছে। সূত্র জানায়, যৌথ কমিশনের চুক্তিতে পরিবর্তনের কথা জানিয়ে ইইউ বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পর একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহীদুল হকের নেতৃত্বে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকে উপস্থিত হয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তিরিংক ইইউয়ের প্রস্তাবের ব্যাখ্যা দেন। বৈঠক সূত্র জানায়, যৌথ কমিশনের বৈঠকের বিষয়গুলো ইইউয়ের উন্নয়ন সহায়তা বিভাগ দেখাশোনা করত। তবে তাদের প্রতিষ্ঠান বিষয়গুলো পুনর্গঠন করায় কয়েক বছর ধরে পুরো বিষয়টি নিজেদের পররাষ্ট্র দফতরে কাছে এনেছে তারা। এ কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বিক বিষয়ে যোগাযোগ করতে চায় ইইউ। এছাড়া ঋণ ও অনুদানের মতো বিষয়গুলো দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে ছাড় করা হয় বলে বিভিন্ন দেশে এসব বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ই দেখভাল করে। বৈঠকে উপস্থিত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে জানান, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে উপস্থিত হয়ে ইইউ রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, অর্থনৈতিক উন্নয়নের কারণে ইউরোপীয় ইউনিয়ন এখন আর বাংলাদেশকে অনুদান নির্ভরশীল দেশ হিসেবে বিবেচনা করে না। ফলে উন্নয়ন সহায়তার তরান্বিত করতে বিদ্যমান যৌথ কমিশনে নিরাপত্তা, মানবাধিকারসহ অন্যান্য ইস্যু যোগ করতে চায় ইইউ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যৌথ কমিশনের বৈঠকে মূলত জোটটি ইইউ অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা নিয়ে এসওপি, বাংলাদেশ-ইইউ বিজনেস ক্লাইমেট ডায়ালগ, সাসটেইনেবল কম্প্যাক্টসহ শ্রম অধিকার বিশেষ করে শ্রম ইউনিয়ন, টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বাংলাদেশ ও ইইউ ২০১৮-২০ সালের উন্নয়ন সহযোগিতা এজেন্ডা, শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, জনগণের অর্থ ব্যবস্থাপনা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই পক্ষের রাজনৈতিক উন্নয়ন, গণতন্ত্রে আইনের শাসন ও সুশাসন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, মানবাধিকার, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অধিকার, জঙ্গিবাদ মোকাবিলা, উন্নয়ন সহযোগিতা এবং মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগ্রহী। বাংলাদেশ ও ইইউ’র মধ্যে সর্বশেষ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ হেড কোয়ার্টারে ৮ম যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০১ সালে সই করা ‘কো-অপারেশন এগ্রিমেন্ট অন পার্টনারশীপ অ্যান্ড ডেভেলপমেন্ট’ চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশ ও ইইউ যৌথ কমিশনের বৈঠকে অংশ নেয়। এ বছরের মাঝামাঝি ঢাকায় বাংলাদেশ ও ইইউ’র মধ্যে ৯ম যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।