ঢাকা ২ বৈশাখ ১৪৩৩, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
ঢাকা ২ বৈশাখ ১৪৩৩, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যদের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে-র এজিএম ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফেসবুকে সরকারের সমালোচনা, নারী আটক : ‘নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা’ বললো জামায়াত লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার ১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন? গ্রেপ্তারের খবর দিল ডিবি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন, সভাপতি নজরুল-সম্পাদক মজিবুর

বাংলাদেশি সমর্থিত বামপন্থি ইআরসি দলের প্রার্থী আরনেস্ট মারাগাইয়ের জয়

প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৮:০৮ পিএম

বাংলাদেশি সমর্থিত বামপন্থি ইআরসি দলের প্রার্থী আরনেস্ট মারাগাইয়ের জয়
স্পেনের সিটি কর্পোরেশন নির্বাচনে বার্সেলোনা থেকে বাংলাদেশিদের সমর্থক আর্নেস্ট মারাগাই বিজয়ী হয়েছেন। ২৬ মে দেশটিতে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে তিনি নির্বাচিত হওয়ায় বাংলাদেশি সমর্থকরা মাঝরাতেই দলবেঁধে বেরিয়ে পড়েন মারাগাইকে শুভেচ্ছা জানাতে। কাতালোনিয়ার বামপন্থী দল এসকেররা রেপুবলিকানা ইআরসির মনোনীত প্রার্থী আর্নেস্ট মারাগাইয়ে পক্ষে একমাস ধরে বাংলাদেশি সমর্থকরা প্রচারণা চালিয়েছে।ইতিহাসে এই প্রথম বাংলাদেশিরা নিজেদের পছন্দের দলের হয়ে পুলিং এজেন্ট হিসেবে কাজ করেছে। এতে বাংলাদেশিদের মধ্যে চারজন দলের পুলিং এজেন্ট হিসেবে কাজ করেন। সিটি কর্পোরেশনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা এন কমুর বর্তমান মেয়র আদা কোলাওকে ৪৬১৮ ভোটে পরাজিত করে আর্নেস্ট মারাগাই নগরপিতা নির্বাচিত হন। বার্সেলোনায় মোট ৪১ জন কাউন্সিলরের মধ্যে কোয়ালিশন দল ইআরসি ও বিসিএন নোভা ১০ জন এবং প্রতিদ্বন্দ্বী অন্য কোয়ালিশন বার্সেলোনা এন কমু ও ইসিজি সমান সংখ্যক ১০ জন কাউন্সিলর নির্বাচিত হয়। কিন্তু ভোটের ব্যবধানে ০.৬৪ শতাংশ ভোটের ব্যবধানে ৪৬১৮ ভোটে আর্নেস্ট মেয়র নির্বাচিত হন। এর মধ্যে আর্নেস্ট মারাগাইয়ের দল পেয়েছেন ২১ দশমিক ৩৬ শতাংশ ভোট আর প্রতিদ্বন্দ্বী আদা কোলাওর দল পেয়েছে ২০ দশমিক ৭২ শতাংশ ভোট। ইআরসি দলের পক্ষে বাংলাদেশ বিষয়ক সমন্বয়কারী হিসেবে কাজ করেন সালেহ আহমেদ। তিনি বলেন, ‘এ দেশের রাজনীতিতে বাংলাদেশিদের এই সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বিষয়। বার্সেলোনার জন্য মেয়র নির্বাচিত করতে গিয়ে আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে। এই জয়ে আমরা খুশি। দলের হয়ে ভালোভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এবং বাংলাদেশিদের আরও সম্পৃক্ততা বাড়িয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশিদের থেকে কাউন্সিলর পদে মনোনয়ন দেয়ার চেষ্টা করবেন তারা। এজন্য তিনি বাংলাদেশিদের এখানকার রাজনীতিতে আরও ভালোভাবে সম্পৃক্ত হবার আহ্বানও জানান।