ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ
প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার

 ফ্রান্সে সর্ব ইউরোপীয়ান হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন এর ত্রৈ-মাসিক পাঠ চক্রের আনুষ্ঠানিক যাত্রা

প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৫:০৬ পিএম

 ফ্রান্সে সর্ব ইউরোপীয়ান হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন এর ত্রৈ-মাসিক পাঠ চক্রের আনুষ্ঠানিক যাত্রা
মুক্তি সংগ্রামের চেতনার ধারক ও বাহক সর্ব ইউরোপীয়ান হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন তাদের মৌলিক আয়োজন  ‘ত্রৈ-মাসিক পাঠ চক্র‘র  আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শিল্প সাহিত্য ও সংস্কৃতি‘র নগরী ফ্রান্সে এ উপলক্ষে   বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ১ জুলাই  সোমবার প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায়  সর্ব ইউরোপিয়ান হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো.ছালাহ উদ্দিন এর সভাপতিত্বে ও   সাধারণ সম্পাদক আলিম উদ্দিন সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫২বাংলা টিভির সম্পাদক ও কবি আনোয়ারুল ইসলাম অভি। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আলি হোসেন (আলি)। প্রধান অতিথি ৫২বাংলা টিভি সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি বলেন, হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন এর সাথে জড়িতরা মূলত মুক্তিযুদ্ধ পরবর্তি প্রজন্ম। বাংলাদেশের হীরন্ময় ইতিহাস মুক্তিযুদ্ধকে হৃদয়ে লালন এবং এর আদর্শিক চিন্তা, চেতনায়  দেশে -বিদেশে পাঠচক্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য চর্চায় কাজ করছে। বর্তমান সময়ে খুবই ইতিবাচক। তিনি বলেন, প্রবাসে বাংলাদেশকে আলোকিতভাবে তুলে ধরতে এবং বিশেষ করে নতুন প্রজন্মদের কাছে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার প্রয়াস হতে পারে পাঠচক্রের অন্যতম কাজ। প্রবাসে বাংলাদেশকে যারা নানাভাবে উজ্জ্বল  উপস্থাপন করছেন, তাদের নিয়েও পাঠচক্র কাজ করা উচিত বলে অভিমত প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক বীর মুক্তিযুদ্ধা জামিরুল ইসলাম মিয়া জামিল বলেন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মদের কাজে মুক্তিযুদ্ধে ইতিহাস তুলে ধরা  জরুরী। তাহলে,  রুর্ট্রসকে না ভুলে তারা বাংলাদেশকে  ভালোবাসবে। প্রবাসে ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য পাঠ ও এর চর্চাই পারে  দেশক ভিন্ন জাতিসত্তার কাছে আলোকিত ভাবে প্রকাশ করা। বীর মুক্তিযুদ্ধা জামিরুল ইসলাম মিয়া জামিল  ত্রৈ মাসিক পাঠ চক্রের জন্য তার পরিচালিত বাংলা স্কুলের  অফিস ব্যবহারের আহবান জানিয়ে বলেন, সর্ব ইউরোপীয়ান হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন এর যে কোন কাজে আত্নরিকভাবে সর্বাত্নক সহযোগিতা থাকবে।  ভূমিকা বক্তব্যে সর্ব ইউরোপিয়ান হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো.ছালাহ উদ্দিন আহমদ বলেন, পাঠ চক্রে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং চর্চার প্রতি প্রধানত গুরুত্ব দেয়া হবে। এছাড়াও  বিভিন্ন জাতীয় দিবসে প্রবাসে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে ধারাবাহিকভাবে কাজ করবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন  ফ্রান্স যুবলীগ নেতা সুমন আহমদ, ফরহাদ হোসেন , রুবেল আহমদ। ফ্রান্স আওয়ামী লীগ এর জলবায়ু বিষয়ক সম্পাদক মাসুম আহমদ,সর্ব ইউরোপিয়ান হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন এর সহ সভাপত আজাদ আহমদ,ফ্রান্স ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, নাহিয়ান আহমদ,মাসুদ আহমদ,সুমন আহমদ প্রমুখ। বক্তাগণ সর্ব ইউরোপিয়ান হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন এর নীতি ও আদর্শ মেনে প্রবাসে মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশকে  তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। [youtube]8426M8P9IIs[/youtube] কণ্ঠ: সুমু মির্জা