বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়ার যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ২য় মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর সোমবার দুপুরে পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ পুরস্কার বিতরণ করা হয়।
পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদের সভাপতিত্বে এবং সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসলাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে’র যুগ্ম সম্পাদক হাফিজ আব্দুল মালিক মহসীন। বিশেষ অতিথি ছিলেন মুড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল কুদ্দুছ, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশীদ, নওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন, মাইজকাপন-ইনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শাকুর, তাজপুর আভঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান হাছনু, আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক জাহেদুর রহমান চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ব্যবসায়ী ইসলাম উদ্দিন, শিক্ষানুরাগী আব্দুল হালিম রানা, সমাজসেবক মোস্তফা আহমদ চৌধুরী ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরী এবং এলাকার শিক্ষার্থী ও প্রবীণ মুরব্বিগণ প্রমুখ।
প্রসঙ্গত বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়ার যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ধারাবাহিক ভাবে নিজ অঞ্চলে শিক্ষা ও ঐতিহ্যবান্ধব বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে আসছে।
-
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ
-
হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন
-
সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
-
বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে?
-
নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার
আরও পড়ুন: