ঢাকা ৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ঢাকা ৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ
স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যদের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে-র এজিএম ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফেসবুকে সরকারের সমালোচনা, নারী আটক : ‘নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা’ বললো জামায়াত লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার ১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন? গ্রেপ্তারের খবর দিল ডিবি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন, সভাপতি নজরুল-সম্পাদক মজিবুর

নাহিদের আসন ফাঁকা রাখলেও হাসনাত-সারজিসের আসনে প্রার্থী দিয়েছে বিএনপি

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

নাহিদের আসন ফাঁকা রাখলেও হাসনাত-সারজিসের আসনে প্রার্থী দিয়েছে বিএনপি
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি। বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ধারণা করা হচ্ছে, জোটের প্রার্থীদের জন্য এসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। এর মধ্যে ঢাকার ৭, ৯, ১০ ও ১৩ আসনও রয়েছে। ঢাকা ১০ আসনটি ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। এই আসনের বাসিন্দা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলাম। এনসিপির সঙ্গে বিএনপির সমঝোতা হলে এই আসনটি নাহিদ ইসলামকে ছেড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এনসিপির অন্যান্য শীর্ষ নেতাদের আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে দেখা গেছে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা), মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার), মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া), সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের নোয়াখালী-৬ (হাতিয়া) ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। বিএনপি রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, নোয়াখালী-৬ আসনে মাহমুদুর রহমান শামীম ও চাঁদপুর-৫ মমিনুল হককে মনোনয়ন দিয়েছে । সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।