ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত

নর্থওয়েষ্ট ইংল্যান্ডে কারা হচ্ছেন কাউন্সিলার

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১২:৫৬ এএম

নর্থওয়েষ্ট ইংল্যান্ডে কারা হচ্ছেন কাউন্সিলার
আগামী ২মে অনুষ্ঠিত হবে ব্রিটেনের স্থানীয় নির্বাচন। খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে সব জায়গায় চলছে আলোচনা। গ্রেট ব্রিটেনের নর্থ ওয়েষ্ট কিংবা ল্যাংকাশায়ারের স্থানীয় নির্বাচন নিয়ে এশিয়ান বংশোদ্ভুতদের মধ্যে এ নিয়ে থাকে বাড়তি উত্তেজনা। এবারের নির্বাচনেও ব্যাপক হারে বাংলাদেশী বংশোদ্ভুতদের অংশ গ্রহনে সৃষ্টি হয়েছে জমজমাট আমেজ। বিশেষ করে বাঙ্গালী অধ্যুষিত এলাকা সমূহে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। অন্যান্য বার ওল্ডহ্যাম, ম্যানচেষ্টার, রচডেল, হাইড কিংবা বার্ণলী প্রভৃতি শহরগুলোতে যেমন বাংলাদেশী বংশদ্ভোত কাউন্সিলার প্রার্থীদের প্রচারনা দেখা যেতো, এবারও তার ব্যতিক্রম নেই। মূলধারার রাজনীতিতে বাঙালীদের অংশ গ্রহন আনুপাতিক হারে বেড়ে চলেছে। এবছরও নতুনদের পদচারনায মুখরিত হয়ে উঠেছে ওল্ডহ্যাম-মানচেষ্টার-রচডেল-ট্ইমসাইড কাউন্সিল। ২০১২ সালে ম্যানচেষ্টার সিটি কাউন্সিলে তিনজন প্রার্থী লেবার দল থেকে প্রতিদ্বন্ধিতা করে বিজয়ী হয়ে ছিলেন, এবারও ম্যানচেষ্টারের রুশম ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলার আহমদ আলী এবং গর্টন-আবে হে ওয়ার্ড থেকে কাউন্সিলার আফিয়া কামাল লেবার প্রার্থী হিসেবে পুনরায় প্রতিদ্বন্ধিতায় আছেন। নর্থওয়েষ্টের বাঙালী ঘনবসতি এলাকা ওল্ডহ্যামের কোল্ডহাস্ট ওয়ার্ডকে ঘিরে সরব আলোচনা থাকে সবসময়ই। এ ওয়ার্ডে চারজন প্রার্থী বাঙালীদের মাঝ থেকে প্রতিদ্বন্ধীতায় নেমেছেন। যার ফলে এ ওয়ার্ডটিকে নিয়ে আলোচনা সর্বত্র। লেবার দলের হয়ে এবার নতুন মুখ এবং ওল্ডহাম কাউন্সিলে প্রথম বারের মতো বাংলাদেশী বংশোদ্ভুত মহিলা রুজি সুরজান কাউন্সিলার হিসেবে প্রার্থী হয়েছেন। অন্যদিকে সাবেক লেবার দলীয় এবং বর্তমান কাউন্সিলার মন্তাজ আলী আজাদ এবছর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন, যা নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনা চলছে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে কিছুটা হলেও বেকায়দায় আছেন লেবার দলীয় প্রার্থী রুজি সুরজান । স্বতন্ত্র প্রার্থী কাউন্সিলার মন্তাজ আলী আজাদ  ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন এবং তাঁর প্রত্যাশা কোল্ডহাস্টের জনগণ তাঁকেই বেছে নিবে এবং তিনিই বিজয়ী হবেন। লেবার পার্টির ঘাটি হিসেবে পরিচিত এই ওয়ার্ডে শেষ পর্যন্ত নাটকীয় কোন পরিবর্তন হলে লেবার দলকে হতাশ হতে হবে। অন্য কেউ বিজয় ছিনিয়ে নিলে আসলে বিস্মিত হতেই হবে ওল্ডহ্যামের এই এলাকার বাঙালীদের। আর সেজন্যেই ওল্ডহ্যামের বাঙালী কমিউনিটির সজাগ দৃষ্টি এ ওয়ার্ডটিতে। কিন্তু দৃশ্যপট পাল্টে এরই মধ্যে এই ওয়ার্ডে কনজারভেটিব পাটি থেকে সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষনা করেছেন শাহিদ মিয়া। জনসেবা পত্রিকার সম্পাদক হিসেবে পরিচিত এই সাংবাদিক জোরে-সোরে নির্বাচনী প্রচারনাও চালাচ্ছেন।  এছাড়াও বিগত বিভিন্ন সময়ে এ ওয়ার্ডে লিভারেল ডেমোক্রেট থেকে নিয়মিত প্রার্থী দিলেও তেমন সুবিধা করতে পারেনি। কিন্তু এবছর কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ কুতুব উদ্দিন লিবডেম প্রার্থী হয়ে নির্বাচনী উত্তেজনায় যোগ করেছেন এক ভিন্ন আমেজ। যার ফলে ত্রিমুখী নির্বাচনী লড়াইর হওয়ার সম্ভাবনা বেশী বলে মনে করেছেন এ ওয়ার্ডের ভোটাররা। ওল্ডহামের অন্যতম বাঙালী অধ্যুষিত চাডারটন নর্থ ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলার মোহন আলী। এছাড়াও এ ওয়ার্ড থেকে অপর বাংলাদেশী বাঙালী প্রার্থী রিয়াজ আলম কনজারভেটিব পার্টি থেকে নির্বাচন করছেন। ইতিমধ্যেই তিনি ব্যাপক প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। তবে এ ওয়ার্ডের ভোটারদের অনেকেই মনে করেন কাউন্সিলার হিসেবে মোহন আলী অত্র এলাকার জনগণের সাথে নীবিড় সম্পর্ক রেখে চলেছেন। বৃহত্তর চাডারটন এরিয়ার আরো একটি ওয়ার্ড সেন্ট্রাল চাডারটন থেকে কনজারভেটিব প্রার্থী হিসেবে এবারও প্রতিদ্বন্দিতায় নেমেছেন কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক মোহাম্মদ শাহজাহান। যদিও এওয়ার্ডে শ্বেতাঙ্গ ভোটারদের সংখ্যাধিক্য তারপরও তিনি আশান্নিত জনগণ তাকে বেঁচে নিবে। এছাড়াও ওল্ডহাম কাউন্সিলের ওয়ারন্যাথ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো গ্রীন পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন তরুণ সমাজ সেবক ইরফাত শাহজাহান। তিনিও অত্র ওয়ার্ডের বাঙালী কমিউনিটির সমর্থন আশা করছেন। রচডেল কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্ড থেকে এবারও লেবার দলীয় প্রার্থী হিসেবে বর্তমান কাউন্সিলার আলী আহমেদ এবং নরডেন ওয়ার্ডে লেবারপার্টি থেকে প্রথম বারের মতো প্রার্থী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত কমিউনিটি ব্যক্তিত্ব শওকত আলী। অন্যদিকে টেমসাইড কাউন্সিলের হাইড-ওয়ারন্যাথ ওয়ার্ডে লেবার পার্টি থেকে মিসেস শিবলী আলম এই প্রথমবারের মত বাঙালী মহিলা প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি আশা করছেন ওয়ার্ডের জনগণ তাঁকেই নির্বাচিত করবে। নির্বাচনী ফলাফলে কি হবে তা আমাদের ছেড়ে দিতে হবে ২ মে‘র ভোটারদের পছন্দ অপছন্দের উপর। কিন্তু যে ব্যাপারটা এবারের নির্বাচনে দৃষ্টি গোচর করেছে, তাহলো তুলনা মূলক ভাবে এখনও কম সংখ্যক বাঙালিদের প্রার্থী হওয়া এই নির্বাচনে। কমিউনিটির সচেতন নাগরিকদের আহবান, নতুন প্রজন্ম কে আরও বেশী উৎসাহিত করার সময় এসেছে। বাংলাদেশী বংশদ্ভোত যারা মূল চালিকায় আছেন, তাদের আরও বেশী উদ্যোগী হতে হবে। মূলধারার রাজনীতিতে বাংলাদেশী বংশোদ্ভুত তরুনদের জায়গা করে দিতে। স্থানীয় প্রশাসনসহ নীতিনির্ধারনের জায়গায় মেধাবী তরুনদের স্থান করে দেয়ার সুযোগ সৃষ্ঠি করতে হবে। আর সেই দায়ীত্বগুলো স্বাভাবিকভাবেই বর্তায় বর্তমান রাজনৈতিক নেতাদের উপর।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান কাউন্সিলাররা তাদের স্ব স্ব অবস্থান ধরে রেখে আবারো বিজয়ী হবেন, এবং স্থানীয় বাঙ্গালিদের প্রত্যাশা, আরো কিছু নতুন মুখ নির্বাচিত হয়ে স্থানীয় কাউন্সিলগুলোতে বাংলাদেশী বংশদ্ভোত জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করবেন।