ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ
প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার

তীব্র বৃষ্টিতে নিউইয়র্কে দুইজনের মৃত্যু, বিমান চলাচলে বিপর্যয়

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পিএম

তীব্র বৃষ্টিতে নিউইয়র্কে দুইজনের মৃত্যু, বিমান চলাচলে বিপর্যয়

প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র এরিক অ্যাডামস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনের ওই বৃষ্টিপাত ও ঝড়ের কারণে বহু ফ্লাইটের ওঠানামা ব্যাহত হয়েছে। পাশাপাশি কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জন এফ কেনেডি, লাগার্দিয়া ও নিউয়ার্ক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটসূচি ব্যাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মেয়র অ্যাডামস এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, “এটি ৩০ অক্টোবরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে দিয়েছে। কয়েক ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল, তার বেশিরভাগই বিকেলে মাত্র ১০ মিনিটের মধ্যে হয়েছে।”

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে রেকর্ড ৪ দশমিক ৭ সেন্টিমিটার, লাগার্দিয়া বিমানবন্দরে ৫ দশমিক ৩১ সেন্টিমিটার এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ দশমিক ০৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জাতীয় আবহাওয়া বিভাগ ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইনসের কিছু অংশে উপকূলীয় বন্যা সতর্কতা জারি করেছে।