ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

টাইগার সমর্থকরা তবুও আশায় আশায়

প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ১১:০২ পিএম

টাইগার সমর্থকরা তবুও আশায় আশায়
আসলেও ক্রিকেট যেন অনুমানের অতীত এক অনিশ্চয়তার খেলা। অস্ট্রেলিয়ার মতো বিশ্বজয় করা টিমের সঙ্গে বাংলাদেশের গর্জে ওঠা যেমন চমকে দিয়েছে গোটা বিশ্বকে, ঠিক তেমনি চমক দেখিয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বিপরীতে গত ২১ জুন লিডসে। অথচ ইংল্যন্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইণ্ডিজের বিপরীতে মাত্র ১০৫ রান করে সবকিছু হারিয়ে মাঠ থেকে বেরিয়েছে এক সময়ের বিশ্বকাপ জয়ী পাকিস্তান। শ্রীলঙ্কার সঙ্গে খেলার জন্য আমরা যেন প্রার্থনায় ছিলাম, কারণ আমাদের সামনে ছিল আশাবাদ। আমরা বধ করব শ্রীলঙ্কানদের। ব্রিটেনের হাজার হাজার বাংলাদেশি সমর্থক সেদিন বৃষ্টিতে ভিজে তবুও গ্যালারিতে গিয়েছে, বৃষ্টি উপেক্ষা করেও ঘণ্টার পর ঘণ্টা ভিজেছে বৃষ্টির জলে। খেলা পরিত্যক্ত হওয়ায় খুশ মেজাজে থাকেনি টাইগার সমর্থকরা সেদিন, এক পয়েন্ট নিয়ে তৃপ্ত হয়নি তারা। কারণ তাদের সামনে ছিল শ্রীলঙ্কান বধের স্বপ্ন। কিন্তু এই শ্রীলংকানদের সঙ্গে অভাবনীয় হার মেনে নিতে হয়েছে ইংল্যান্ডের। অথচ এই ইংল্যান্ড এবারের হট ফেবারেট হিসেবে খ্যাতি পেয়েছে। বাংলাদেশ কোনো কারণে যদি এই বিশ্বকাপে দুঃখবোধে আক্রান্ত হয়, তখন ব্রিটেনবাসী বাংলাদেশি সংখ্যাগরিষ্ঠদের সমর্থন পাচ্ছে ইংল্যান্ডে। সে হিসেবে গত পরশুও আশাহত হয়েছে অধিকাংশ ব্রিটিশ বাংলাদেশি। একইভাবে ভারতের সঙ্গে আফগানদের যেভাবে বিবেচনা করা হয়েছে, সে বিবেচনায় থাকেনি আফগান দল। প্রতিরোধটা শক্তই ছিল। লড়েছে প্রাণপণ। সে হিসাব কষেই হয়ত আগামীর খেলা খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এ ছাড়াও বাংলাদেশ খেলবে শক্তিশালী দুটো দল পাকিস্তান এবং ভারতের সঙ্গে। শক্তিশালী হলেও কিন্তু ব্রিটেনের বাংলাদেশ সমর্থকরা আশা হারায়নি। দলনেতা মাশরাফির মতই ব্রিটেনের টাইগার সমর্থকরাও আশাবাদী। এখনো স্বপ্ন দেখছে টাইগার সমর্থকরা, অন্তত সেমিফাইনালে বাংলাদেশকে দেখার। আর সেজন্যই তাদেরও এই একটি কথাই, অনিশ্চয়তার এই খেলাটিতে হতাশ হতে নেই। ঠিক সেভাবেই আগামীকালের খেলায় আফগানদেরও দুর্বল ভেবে হেলায় দেখার কোনো সুযোগ নেই।