ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

টাইগারদের জয়ে দেশে বিদেশে অগ্রিম ঈদ আনন্দ

প্রকাশিত: ০৩ জুন ২০১৯, ০১:৪৩ এএম

টাইগারদের জয়ে দেশে বিদেশে অগ্রিম ঈদ আনন্দ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যচে নিজেদের থেকে র‍্যাংকিংয়ে তিন ধাপ উপরে থাকা দক্ষিন আফ্রিকাকে শেষমেশ যেন হেসে খেলেই হারিয়ে দিল বাংলাদেশের খেলোয়াড়রা।

ব্যাটিংয়ে এক ধরনের চমকের সাথে একজনের পর একজন খেলোয়াড়ের ব্যাটে রান আসতে থাকে। বাংলাদেশের সৌম্য, সাকিব, মুশফিক, রিয়াদ সহ মিডল অর্ডার পর্যন্ত ব্যাটস্ম্যানদের রান থামাতে হিমশিম খায় প্রোটিয়া বোলাররা।

সাকিব-মুশফিকের দুটি ফিফটি, সৌম্য এবং মাহমুদুল্লাহর দুটি করে চল্লিশোর্ধ রান এবং বাকি খেলোয়ারদের আক্রমণাত্নক ব্যাটিংয়ে ৫০ওভারে ৩৩০ রানের পাহাড় গড়ে তোলে বাংলাদেশ, সেটি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বেশী রানের রেকর্ড।  

৩৩১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো হলেও ব্যাটিংয়ের মোমেন্টাম ধরে রাখতে পারেনি দক্ষিন আফ্রিকার ব্যাটসম্যানরা। ডি-কক এর প্রথম উইকেট হারানোর পর টপ অর্ডার ব্যাটসম্যান মারক্রাম এবং ফাফ ডুপ্লেসিস হাল ধরে এগুলেও তাদের পথে বাধা হয়ে দাড়ান বাংলাদেশ দলের নির্ভরযোগ্য দুই স্পিন অ্যাটাকার সাকিব এবং মিরাজ। মাশ্রাফি হয়তো জানতেন প্রোটিয়া দুর্বলতা। যে কারনে স্পিন অ্যাটাকটা একটু আগেভাগেই শুরু করিয়েছিলেন।

যার দরুন ডু-প্লেসিস ৫৩ বলে ৬২ রান নিয়ে মেহেদি হাসান মিরাজের বলে সাজঘরে ফেরেন। এরপর ডেভিড মিলার এবং ভ্যান ডার ডোসেন ভাল একট পারটনারশিপ গড়ে তোলার চেষ্টা করলেও তাদের পথে বাঁধা হয়ে দাড়ায় বাংলাদেশের পেস অ্যাটাক। মোহাম্মাদ সাইফুদ্দিন এবং মোস্তাফিজুরের বলে সাজঘরে ফেরেন প্রোটিয়া মিডলঅর্ডারের এই দুই ব্যাটসম্যান।

উইকেট দুটি হারানোর পর ৩৫ওভারের দিকে ম্যাচ যখন ৫০-৫০ ব্যবধানে এগুচ্ছে তখন বাংলাদেশের জন্য একটু ভয়ের কারন হয়ে দাড়ান মিডল অর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি। কিন্তু দলকে শেষ রক্ষা এনে দিতে পারেননি তিনিও। মোস্তাফিজুর রহমানের শর্ট লেন্থ বাউন্সার বলে পুল করতে গিয়ে ব্যাটে বলে পুরোপুরি সংযোগ ঘটাতে ব্যর্থ হন ডুমিনি। বল এজ হয়ে ডিরেক্ট স্টাম্পে হিট করে। আর সেই সাথেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ৫০ওভারে ৩০৯ রানেই থকে যায় প্রোটিয়া ইনিংস এবং ২১রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

 টাইগারদের জয়ে দেশ বিদেশে অগ্রিম ঈদ আনন্দে ভাসছে বাংলাদেশীরা। সবার মুখে ক্রিকেট টিমের জয়ের হাসি ছড়িয়ে আছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে ‌শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২ জুন) রাতে এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাস ধরে রাখা এবং জয়ের ধারা অব্যাহত রাখার জন্য টাইগারদের প্রতি আহ্বান জানিয়েছেন।