ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
রেমিটেন্স যোদ্ধাদের বার্তা দিলেন প্রবাসী মন্ত্রী নুর বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা

জর্জ ফ্লয়েডের শেষ বিদায়ে জনতার ঢল

প্রকাশিত: ১১ জুন ২০২০, ০৭:২৭ এএম

জর্জ ফ্লয়েডের শেষ বিদায়ে  জনতার ঢল
পুলিশের হেফাজতে মৃত্যু হওয়ার দুই সপ্তাহ পর আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে সমাহিত করা হয়েছে। এর আগে হিউস্টনের চার্চে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন হাজারো মানুষ।
 ৯ জুন হিউস্টনের ফাউন্টেন অব প্রেজ গির্জায় ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।  সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে জর্জ ফ্লয়েডের মরদেহ প্রায় ছয় ঘণ্টা রাখা হয়।
 এরপর সব আনুষ্ঠানিকতা সেরে ঘোড়ার গাড়িতে করে মরদেহ পিয়ারল্যান্ড সিমেট্রিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
হিউস্টনের গির্জায় জর্জ ফ্লয়েডের স্মরণে বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন, ফ্লয়েডের ‘একমাত্র অপরাধ ছিল কৃষ্ণাঙ্গ হয়ে জন্ম নেওয়া’।
মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামের এক আফ্রিকান-আমেরিকানকে গত ২৫ মে গ্রেপ্তার করতে গিয়ে নির্যাতন করেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন।
 এতে সাবেক বাস্কেটবল খেলোয়াড় ফ্লয়েডের মৃত্যু হয়। এ ঘটনায় ডেরেক চাওভিনসহ চার পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করে তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
ফ্লয়েড হত্যার ঘটনায় ২৬ মে থেকে শুরু হওয়া বিক্ষোভ গত ১১ দিন ধরে  আমেরিকার বড় বড় শহরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই আন্দোলনে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন  প্রায় ১২ হাজার লোক।
হিউস্টনের ফাউন্টেন অব প্রেইস গির্জায় অনুষ্ঠিত ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠানে তারকা, রাজনীতিকসহ প্রায় ৫০০ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আল গ্রিন বলেন, ‘জর্জ ফ্লয়েডের একমাত্র অপরাধ ছিল, তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন।’
এদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ফ্লয়েডের শেষকৃত্য স্মরণে স্থানীয় বাসিন্দাদের ৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন করতে অনুরোধ করেন। মৃত্যুর আগে ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে একজন পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লয়েডকে মাটির সঙ্গে হাঁটু দিয়ে চেপে ধরে রেখেছিলেন।
শেষকৃত অনুষ্ঠানে ফ্লয়েডের ভাগনি ব্রুক উইলিয়ামস বলেন, কৃষ্ণাঙ্গদের সমস্যায় ফেলার জন্যই কিছু আইন তৈরি হয়েছে। তিনি সেসব আইন পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন আমরা আর কোনো হোয়াইট ক্রাইম দেখতে চাই না।’