ঢাকা ৩০ বৈশাখ ১৪৩৩, বুধবার, ১৩ মে ২০২৬
ঢাকা ৩০ বৈশাখ ১৪৩৩, বুধবার, ১৩ মে ২০২৬
সর্বশেষ
নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

গ্রিসে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২১, ০৩:৪২ পিএম

গ্রিসে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালন
বাংলাদেশ দূতাবাস এথেন্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল -এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। বিশ্বব্যাপী করোনা মহামারী পরিস্থিতিতে গ্রিসের স্থানীয় আইন অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান। গ্রিসে বসবাসকারী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। এরপর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তারুণ্যের প্রতীক শহিদ ক্যাপ্টেন শেখ কামালের সংক্ষিপ্ত কিন্তু কর্মময় জীবন নিয়ে আলোচনায় বক্তারা ক্ষণজন্মা এই মানুষটির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসুদ আহমেদ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের তারুণ্যদীপ্ত এবং কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, শেখ কামাল ছিলেন দেশপ্রেমিক, সংস্কৃতিমনা এবং ক্রীড়াপ্রেমিক ব্যক্তিত্ব। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন । স্বাধীনতার পরবর্তী সময়ে নবগঠিত বাংলাদেশে একজন সফল ক্রীড়া এবং বাংলা সংস্কৃতির অন্যতম সংগঠক হিসেবে তিনি সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। মান্যবর রাষ্ট্রদূত আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । আর এই অগ্রযাত্রায় তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে বিশেষ করে যুব সমাজকে বঙ্গবন্ধু তনয় শেখ কামালের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে বাংলাদেশের মানুষ, প্রবাসী বাংলাদেশিরাসহ বিশ্বমানবতার মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।