ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
বাংলাদেশের আদালতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিক্ষা প্রতিষ্ঠান রোজায় বন্ধ, রাতে এলো ঘোষণা রেমিটেন্স যোদ্ধাদের বার্তা দিলেন প্রবাসী মন্ত্রী নুর বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা

কুয়েতের স্বাধীনতা দিবসে প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ০১:০৫ এএম

কুয়েতের স্বাধীনতা দিবসে প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান
কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা ২৫ ও ২৬ ফেব্রুয়ারী দেশটির জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে মীরসরাই সমিতি ও ফেসবুক ভিত্তিক পেইজ কুয়েত পেইজ ফর বাংলাদেশি'র যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সেন্ট্রাল ব্লাড ব্যাংক জাবরিয়ায় দুপুর ১ টা হতে বিকাল ৫ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা স্বেচ্ছায় রক্তদান করে। অনুষ্ঠানের স্পনসর ওরো ট্রি কোম্পানির জিএম মহসিন শাকিল বলেন, কোনো মানুষের বিপদে তাঁর পাশে দাঁড়ানো ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন আদর্শ মানুষের পরিচয়। প্রতি মুহূর্তে একবিন্দু রক্তের জন্য জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে কতশত মানুষ, স্বেচ্ছায় রক্তদান করার মধ্য দিয়ে আমরা এদের প্রাণ বাঁচাতে পারি। আমাদের স্বেচ্ছায় রক্তদানের মধ্রি দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। দেশটির জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটির থাকায় কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে প্রবাসী বাংলাদেশিরা রক্তদান করতে ছুটে আসেন। ফাহাহিল এবং জাহারা অঞ্চল হতে আসা রফিকুল ইসলাম ও জামসেদ আলম জানান, ''দেশে থাকাকালীন স্বেচ্ছায় রক্তদান করেছি, কুয়েতে আসার পর কাজের ব্যস্ততা ও কোথায় কিভাবে রক্ত দেওয়া যায় জানা ছিলো না। কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সেচ্ছায় রক্তদান কর্মসুচীর আয়োজন করে সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে দেখতে পাই। এখানে এসে দেখে অনেক বাংলাদেশি সেচ্ছায় রক্তদান করতে এসেছে দেখে খুব ভালো লাগলো। আমরা যদি বিদেশের মাটি এই ধরনের ভালো কাজে এগিয়ে আসি তাহলে বিদেশিদের কাছে বাংলাদেশের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে।''