ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি

কিছুটা উদ্বেগ কিছুটা উৎকন্ঠা তবুও 'বাংলাদেশ বাংলাদেশ'

প্রকাশিত: ০৮ জুন ২০১৯, ০৫:৩০ পিএম

কিছুটা উদ্বেগ কিছুটা উৎকন্ঠা তবুও 'বাংলাদেশ বাংলাদেশ'
আজকের বাংলাদেশ দল নিয়ে কিছুটা উদ্বিগ্নই আছেন বাংলাদেশি সমর্থকরা।ইংল্যান্ড দলের ব্যাটসম্যানদের কাবু করতে পারছেন না সাকিব-মাশরাফীরা।অবশেষে মেহেদীর ক্যাচের মধ্যি দিয়ে ১২৮ রান দিয়ে মাশরাফির হাতেই প্রথম উইকেট খোয়ালো ইংল্যান্ড। যদিও গতকালও চিন্তিত ছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগ্যান। আগেরদিনই বাংলাদেশের সমর্থকদের নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। লন্ডন কিংবা কার্ডিফ, যেখানেই বাংলাদেশ দল, সেখানেই বাংলাদেশি সমর্থকদের ঢল- এটা যেন নৈমিত্তিক ঘটনা। নিজেদের মাঠে খেলতে নামলেও ইংলিশদের মনে হবে যেন, তারা অন্যের মাঠেই খেলতে নেমেছে। নিজ দেশেই পরবাসী- এমনই অবস্থা ইংলিশদের।কিন্তু বিষয়টা এরকম না। আজ সোফিয়া গার্ডেনে পঞ্চাশ শতাংশেরও বেশী সমর্থক ইংল্যান্ডের। তবুও কার্ডিফের সোফিয়া গার্ডেনে ঢল নেমেছে টাইগার সমর্থকদের।কিন্তু অনুপাতের দিক দিয়ে গত দু খেলার চেয়ে বাংলাদেশের সমর্থক কার্ডিফে কিছুটা হলেও কম। মাশরাফিদের জার্সি পরে, মাথায় পতাকা পেঁচিয়ে কিংবা হেড ব্যান্ড বেঁধে, হাতে ছোট পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে সোফিয়া গার্ডেনের গ্যালারিতে উৎকন্ঠায় আছেন বাংলাদেশের সমর্থকরা। ওয়েলসের রাজধানী কার্ডিফে প্রচুর বাংলাদেশির বসবাস। শুধু কার্ডিফ কেন, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখার জন্য লন্ডন, ম্যানচেস্টার, লিভারপুলসহ ইংল্যান্ডের প্রতিটি শহর থেকেই সোফিয়া গার্ডেনের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সমর্থকরা। মাশরাফি-সাকিবদের সমর্থন, উৎসাহ দিতে নিজেদের উজাড় করে দেন বাংলাদেশের সমর্থকরা সব খেলা্য়ই, কিন্তু আজ এখন পর্যন্ত ইংল্যান্ড তাদের পারফরমেন্স ধরে রেখেছে, তাই গ্যালারীতে নেই অন্যান্য দিনের মতো উত্তেজনা। লন্ডনের দ্য ওভালে আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে তুমুল লড়াইয়ের পর ২ উইকেটে হেরে গেলেও বাংলাদেশি সমর্থকদের তুমুল উৎসাহ-উদ্দীপনা দেখে অবাক হয়ে গিয়েছিলেন কিউই ব্যাটসম্যান রস টেলর। তিনি তো মুখ ফুটে বলেই দিলেন, আমার মনে হচ্ছিল যেন ঢাকা কিংবা চট্টগ্রামে খেলছিলাম ম্যাচটা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেও খেলেছিল লন্ডনের দ্য ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচেও ওভালের গ্যালারি পূর্ণ হয়ে গিয়েছিল বাংলাদেশি সমর্থকে। দেখে যেন মনে হচ্ছিল, মিরপুরেই খেলছে বাংলাদেশের ক্রিকেটাররা। কার্ডিফের সোফিয়া গার্ডেনেও ঠিক একই অবস্থা। হাজার হাজার বাংলাদেশি সমর্থক উপস্থিত হয়েছেন আজও বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দেয়ার জন্য। শুধু বাংলাদেশি কেন, অনেক বিদেশিকেও দেখা গেছে বাংলাদেশের জার্সি, হেড ব্যান্ড কিংবা পতাকা নিয়ে মাশরাফিদের উৎসাহ দেয়ার জন্য হাজির হয়ে গেছেন কার্ডিফে। স্টেডিয়ামের পাশেই অস্থায়ী বিক্রেতারা বাংলাদেশের জার্সি, ক্যাপ এবং পতাকা বিক্রি করছেন। সেখান থেকে শুধু বাংলাদেশিরাই নয়, বিদেশিরা পর্যন্ত পতাকা, জার্সি, ব্যানার কিংবা ক্যাপ কিনে নিয়ে যাচ্ছেন।