ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
শিক্ষা প্রতিষ্ঠান রোজায় বন্ধ, রাতে এলো ঘোষণা রেমিটেন্স যোদ্ধাদের বার্তা দিলেন প্রবাসী মন্ত্রী নুর বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: দুই পরিবারের ৬জনের প্রাণহানি

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: দুই পরিবারের ৬জনের প্রাণহানি

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। শুক্রবার ছুটির দিনের সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার সংবাদ পান তারা। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মোট ১৬ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, উদ্ধারকৃতদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতরা দুই পরিবারের সদস্য এবং তারা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাটে বসবাস করতেন।

নিহতদের মধ্যে রয়েছেন কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছর বয়সী ছেলে কাজী ফাইয়াজ রিশান। তারা একই ফ্ল্যাটে থাকতেন। রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড় এলাকায়। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন এবং তার স্ত্রী সুবর্ণা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। পরিবারের সদস্যরা জানান, তাদের আরেক ছেলে ফাইয়াজ উত্তরায় নানীর বাসায় থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

সুবর্ণাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বির মরদেহ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রিশানের মরদেহ ঢাকা স্পেশালাইজড হাসপাতালে রাখা হয়েছে।

পরিবারের সদস্যরা চিকিৎসকদের বরাত দিয়ে জানান, নিহত তিনজনের শরীরে কোনো দগ্ধ চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

অন্য পরিবারের নিহত সদস্যরা হলেন মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে মো. রাহাব (১৭) এবং হারিছের ভাতিজি রোদেলা আক্তার (১৪)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।

হারিছ ও তার ছেলে রাহাবের মরদেহ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রোদেলা আক্তারের মরদেহ লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে রাখা হয়েছে।

ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা।”