ঢাকা ৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ঢাকা ৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যদের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে-র এজিএম ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফেসবুকে সরকারের সমালোচনা, নারী আটক : ‘নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা’ বললো জামায়াত লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার ১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন? গ্রেপ্তারের খবর দিল ডিবি

ইস্টহ্যান্ডস-এর উদ্যোগে লন্ডনে সেইফগার্ডিং ট্রেনিং সেশন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম

ইস্টহ্যান্ডস-এর উদ্যোগে লন্ডনে সেইফগার্ডিং ট্রেনিং সেশন
সিটি ব্রিজ ফাউন্ডেশনের সহায়তায় ইস্টহ্যান্ডস (EastHands) সফলভাবে আয়োজন করেছে একটি গুরুত্বপূর্ণ সেইফগার্ডিং ট্রেনিং সেশন। এটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের হলে। এই প্রশিক্ষণ সেশনে ৩০ জনেরও বেশি চ্যারিটি কর্মী, কেয়ারার, যুব ক্রীড়া সংগঠক, স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতারা অংশ নেন। ট্রেনিংয়ের মূল লক্ষ্য ছিল ঝুঁকিপূর্ণ ও দুর্বল ব্যক্তিদের সুরক্ষায় সেফগার্ডিং নীতিমালা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলা। অংশগ্রহণকারীরা শিখেছেন— কীভাবে সেফগার্ডিং উদ্বেগ সঠিকভাবে মোকাবিলা করতে হয়, কীভাবে নিরাপদ প্র্যাকটিস বাস্তবায়ন করা যায়, এবং সংগঠন ও কমিউনিটির মধ্যে সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা যায়। প্রশিক্ষণ পরিচালনা করেন জাকির হোসেন পারভেজ, আর তাকে সহযোগিতা করেন থার্ড সেক্টর বিশেষজ্ঞ শোয়েভ আহমেদ। ইন্টার‌্যাকটিভ এই সেশনে অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো অনুশীলন করেন এবং প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। ইস্টহ্যান্ডস-এর চেয়ার নবাব উদ্দিন বলেন, “সেফগার্ডিং সকলের দায়িত্ব। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় আমাদের কমিউনিটির এমন সচেতন ও সক্রিয় অংশগ্রহণ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে।” এই ট্রেনিং সেশন ইস্টহ্যান্ডস-এর চলমান উদ্যোগের অংশ, যার লক্ষ্য শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরও নিরাপদ ও শক্তিশালী কমিউনিটি গঠন করা। ইস্টহ্যান্ডস থেকে অংশগ্রহণ করেন, ফাহিমা বেগম নীনা, সামিয়া খান মিথিলা, সালেহ আহমেদ, কিনু মিয়া, বিশ্বদীপ দাস, আহাদ চৌধুরী বাবু, হাসনাত চৌধুরী, আসম মাসুম, নাজমুল হোসেন, বাবলুল হক, মো. জাহেদী ক্যারল, হাফসা নূর, রাহমত আলী, খালেদ মাসুদ রনি ও তানভির আহমেদ তারেক। স্পোর্টিফ (Sportif) থেকে অংশগ্রহণকারীরা ছিলেন, মোহাম্মদ আতিকুর রহমান, মুহিবুল আলম, ফরহাদ উদ্দিন, শুয়েব আহমেদ ও তারিকুল ইসলাম। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, পপি বেগম, বর্ণালী দাস, শরিফুল ইসলাম, মো. মহিদুল ইসলাম, দিলোয়ার হোসেন, তাজিনুর নাহার, শেলি বেগম ও তাসনুবা ইসলাম ফারিহা।