ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা

ইতালী আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৫ এএম

ইতালী আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতালী আওয়ামী লীগের উদ্যোগে  রাজধানী রোমের একটি হলরুমে  মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকির।অনুষ্ঠানটি উদ্বোধন করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাবিবুর রহমান। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এ ছাড়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি জসীম উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, আবু তাহের ও সোয়েব দেওয়ানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লুত্ফর রহমান, ইতালী আওয়ামী লীগের সহসভাপতি মাইন উদ্দিন লিটন, আতিয়ার রসুল কিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মিন্টু, মুজাফ্ফর হোসেন বাবুল, মাহবুব আলম প্রধান, মুক্তার জামান, দপ্তর সম্পাদক হাবিব মকদম, ত্রান বিষয়ক সম্পাদক বাবুল মোড়ল, সদস্য মুজিবুর রহমান  সিকদার,  মোহাম্মদ আলী , ফারুক ফরাজী, সোহরাব সরকার, ইতালী মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নুপুর, সাধারণ সম্পাদক নয়না আহমেদ, সাংগঠনিক সম্পাদক উম্মেহানী, দপ্তর সম্পাদক বাবলি ইউসুফ, ইতালী যুবলীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সদস্য আমিন বেপারী, ত্রান বিষয়ক সম্পাদক মহি উদ্দিন, সদস্য রাশেদ,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, ইতালী শ্রমিক লীগের সহ সভাপতি মন্জুর আহমেদ মন্জু, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, ইতালী সেচ্ছাসেবকলীগ শাখার অন্যতম নেতা হুমায়ূন কবির, মাসুদ রানা সহ  অনেকেই। এছাড়াও আওয়ামী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী সেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিক লীগ ইতালী, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, রোম নর্দ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইতালী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তাই বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, উন্নয়ন চায়। গ্রামে-গঞ্জে মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের ব্যাপারে মুজিব সৈনিকদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান। বক্তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে এখন থেকেই প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের সর্বাত্মক প্রচারণা চালানোর আহ্বান জানান। শেষে বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও লুত্ফর রহমানকে সকল আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করেন।  সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইতালী প্রবাসীদের জনপ্রিয় সংগীত শিল্পী আবু তাহেরসহ আরো অনেকে ।