ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ
প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার

ইতালীর বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯, ০৫:৫১ এএম

ইতালীর বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
অত্যন্ত জাঁকজমক ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতালীর নাপলীতে বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পে ভিসুভায়ানোর নব নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। ১৩ই জানুয়ারি রবিবার নাপলীর তেয়াতরো ইতালীয়া সিনেমা হলে সংগঠনের সভাপতি  দেলওয়ার মুহাম্মদ এর  সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি ও মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি নায়েব আলী। অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা শুরু হয় আব্দুস সবুরের  পবিত্র কুরআন থেকে তেলাওয়াত মাধ্যমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনে রেজিওনে কাম্পানিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, বাংলা প্রেসক্লাব ইতালী সভাপতি শাওন আহমেদ, স্থানীয় মেয়র এডভোকেট ভিসেনসো কাটাপানো,  সমাজসেবক মাহবুবুল আলম মামুন,  রাজনীতিবিদ ফেরদৌস উকিল,  ব্যবসায়ী আরমান মোশারফ, সাংবাদিক মোল্লা মনিরুজ্জামান ও ফারুক হাসান, এডভোকেটে মো. ইমাম হোসেন রতন, মো. রফিকুল বেপারী প্রমূখ। বক্তারা নবগঠিত বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং প্রবাসীদের কল্যাণে সামাজিক ও আলোকিত  কাজ করে যাওয়ার জন্য আহবান জানান। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের প্রধান উপদেষ্টা আব্দল্লাহ আল মনছুর, উপদেষ্টা প্রাণ কৃষ্ণ বনিক, সহ সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ, দপ্তর সম্পাদক মো. মাহবুব আহমেদ, প্রচার সম্পাদক সাইফুল পাটওয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সহ স্থানীয় সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি নায়েব আলীসহ বক্তারা বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের নতুন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে নতুন কমিটি সংগঠনের অগ্রযাত্রায় আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশা ব্যাক্ত করেন। এছাড়াও বাংলাদেশ সমিতি ইতালী যে কোন ধরনের সমস্যায় সার্বক্ষণিক সহযোগিতায় থাকবে বলে আশ্বস্ত করেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ দেলোয়ার বলেন, এখানে একটি বাংলা স্কুল, সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশেষ ব্যবস্থা, প্রবাসীদের লাশ দেশে পাঠানো ইত্যাদি সমাজকল্যাণ মূলক কাজ করার ক্ষেত্রে এই এসোসিয়েশন বিশেষ ভূমিকা রাখবে। বাংলা প্রেস ক্লাব ইটালীর সভাপতি শাওন আহমেদ বলেন,  প্রবাস জীবনে শত ব্যস্ততার মাঝেও  এই এসোসিয়েশন ধারাবাহিক ভাবে সমাজকল্যাণে কাজ করবে। প্রবাসে ভিন্ন সংস্কৃতি ও ভাষার মানুষের  কাছে তুলে ধরবে বাংলাদেশের ঐতিহ্য ও জন কল্যাণমূলক কাজগুলো।                                                                                                                                                                  আলোচনা ও পরিচিতি পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন থেকে আগত চ্যানেল আই ইউকে গানের ভূবনের উপস্হাপক সামসুল আলম জাকী'র সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।  অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি নিয়ে মন মাতানো বিভিন্ন ধরনের গাণ পরিবেশন করেন স্থানীয় শিল্পীদের পাশাপাশি লন্ডনের জনপ্রিয় সংগীত কন্ঠশিল্পী শতাব্দী কর, প্রীতম সাহাসহ  অন্যান্য  শিল্পীরা। হলভর্তি দর্শক শতাব্দী করসহ অন্যান্য শিল্পীদের গাণের তালে তালে পুরো হল আনন্দে মাতিয়ে রাখেন।   প্রায় পাঁচ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান  সকলের মন ছুয়ে গেছে বলে উপস্থিত অতিথি এবং আগত দর্শকরা নিজেদের প্রতিক্রিয়ায় বলেছেন।