ঢাকা ২৭ মাঘ ১৪৩২, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৭ মাঘ ১৪৩২, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
ড. ইউনূসের সম্পদ বেড়েছে, দেড় বছর পর সম্পদের হিসাব দিলেন উপদেষ্টারা ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান প্রধান উপদেষ্টার যে কোনো সময় ‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালো ইসি সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর গুরুতর অভিযোগ কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা

আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম

আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ সময় ভবনের বাইরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করতে দেখা গেছে।

এর আগে সকাল থেকেই ভবনটির সামনে অবস্থান নেয় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সড়ক বন্ধ করে একদল যুবককে ক্রিকেট খেলতেও দেখা যায়।

সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নেতৃত্বে আরও একটি দল ভবনটির সামনে অবস্থান নেয়।

এ সময় এলাকায় র‌্যাবের টহল চলতে দেখা যায়। তবে কে বা কারা ভবনটিতে আগুন ও ভাঙচুর ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা র‌্যাবের দায়িত্বশীল কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ভবনের সামনে থেকে ছাত্রলীগের কর্মী সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন অবস্থানকারীরা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর কয়েক দফায় ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝে মাঝে সেখানে বিভিন্ন সংগঠনের ব্যানার টানানোও দেখা গেছে।