ঢাকা ২ ফাল্গুন ১৪৩২, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২ ফাল্গুন ১৪৩২, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না গোপালগঞ্জের তিন আসনেই বিএনপি,  ‘না’ ভোট পড়েছে ‘হ্যাঁ’য়ের তিন গুণ ২০ বছর পর ফিরছে বিএনপি, নির্বাসন থেকে ক্ষমতার চূড়ায় তারেক রহমান নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন‘ ঢাকা-৮: মির্জা আব্বাস হারালেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে সিলেটের ৬ আসনে গড় ভোট ৪৮.১৫ শতাংশ সিলেট-১: বড় ব্যবধানে বিএনপির মুক্তাদীরের জয় ঢাকা-১৩ : জিতলেন ববি হাজ্জাজ,হারলেন মামুনুল হক সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার বড় ব্যবধানে জয় সিলেট-৬ আসনে বিএনপির এমরান বিজয়ী বিজয়ের হাসি রুমিন ফারহানার সিলেটে বিএনপি ১৮ , খেলাফত ১, জামায়াত ০ ১৭ আসনে বিজয়ের দাবি জামায়াতের, রাত সাড়ে ৯টার তথ্য ৫ আসনে এনসিপি জয়ী, বহু জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই: আসিফ মাহমুদ বিজয়ী হলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান : কিশোরগঞ্জ-৪ বড় ভাইকে হারিয়ে জিতলেন ছোট ভাই : কুড়িগ্রাম-৪ ব্যালটে সিল মেরে বাক্সে ফেলছিলেন ৫ তরুণ, ধরা পড়লেন সিসিটিভিতে সংঘাতহীন নির্বাচনে ভোটার উপস্থিতি কম কেন? আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: ড. ইউনূস ভোটকেন্দ্রে মৃত্যুর কোলে অভিনেতা, পোলিং অফিসার জামায়াতের সঙ্গে উত্তেজনা, খুলনা বিএনপি নেতার মৃত্যু

আনজুমানে আল ইসলাহ বার্সেলোনা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:০১ পিএম

আনজুমানে আল ইসলাহ বার্সেলোনা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

সোমবার মাগরিবের নামাজের পরে স্পেনের বার্সেলোনা লতিফিয়া জামে মসজিদে আনজুমানে আল ইসলাহ বার্সেলোনার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কারী মাওলানা ময়নুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আল ইসলাহ বার্সেলোনার সভাপতি গিয়াস উদ্দিন।

প্রধান অতিথী ছিলেন উলামা সোসাইটি ইউ,এস,এর সভাপতি মাওলানা জালাল সিদ্দীকি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউ,কে এর জেনারেল সেক্রেটারী মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথী ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউ,কে শাখার জয়েন্ট সেক্রেটারী হযরত মাওলানা এম,এ কাদির আল হাসান,লুটন ইউ,কে জালালাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ বশির উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক। এসময় আমন্ত্রীত অতিথী হিসেবে ছিলেন আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, স্পেন শাখার সহ সভাপতি মুফতি মাওলানা আব্দুল জলিল সহ আনজুমানে আল ইসলাহ স্পেন এবং বার্সেলোনা শাখার সকল নেতৃবৃন্দ ।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে সকল মুসলিম উম্মাহ এর জন্য বিশেষ মোনাজাত করা হয় ।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আনজুমানে আল ইসলাহ বার্সেলোনা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় । অতিথীদের উপস্থিতিতে এবং আল ইসলাহ বার্সেলোনা শাখার সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিঠির ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথী আনজুমানে আল ইসলাহ ইউ,কে এর জেনারেল সেক্রেটারী হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী,সাবেক সভাপতি মোঃগিয়াস উদ্দিনকে সভাপতি বহাল রেখে সাধারন সম্পাদক পদে নিয়োগ দেন কারী মাওলানা ময়নুল ইসলাম'কে।