ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

কবি ও লেখক আবুল বশর আনসারী আর নেই

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৫:০০ পিএম

কবি ও লেখক আবুল বশর আনসারী আর নেই
'বনগাঁওর বশর মিয়া' খ্যাত ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির প্রবীন নেতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী, মুক্তিযুদ্ধের সংগঠক, জনাব আবুল বশর আনসারী পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর ২৭ নভেম্বর, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টা ২৫ মিনিটে পূর্ব লন্ডনের হ্যাকনী হমারটন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সময় ছেলেমেয়েরা তাঁর পাশেই উপস্থিত ছিলেন।জনাব আনসারীর মরদেহ বাংলাদেশে নিয়ে গিয়ে সিলেটে তাঁর মায়ের কবরের পাশে সমাহিত করা হবে । কমিউনিটির অত্যন্ত প্রিয়জন হিসেবে পরিচিত আনসারী শয্যাশায়ী থাকা অবস্থায় তাঁর স্বজন-সজ্জনের পাশশাপাশি ব্রিটিশ এমপি রোশনারা আলী, হাউস অব লর্ডস সদস্য ব্যারনেস পলা মন্জিলা উদ্দিন, টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগসসহ রাজনীতিক-সাংবাদিক-লেখক তথা সর্বস্থরের মানুষ তাঁকে দেখতে বিভিন্ন সময় হাসপাতালে যেতেন। কমিউনিটির জনপ্রিয় বর্ষিয়ান অসুস্থ জনাব বশরকে হাসপাতালে দেখতে এত বেশী দর্শনার্থী যেতেনে যে, কর্তৃপক্ষ দর্শনার্থীদের সাথে কথা বলার জন্য একপর্যায়ে হাসপাতালের ক্যান্টিন রুম তাঁর জন্য খুলে দিয়েছিলেন। বৃহত্তর সিলেট অঞ্চলে ‘বন গাঁওর বশর মিয়া’ নামে পরিচিত আবুল বশর আনসারী ১৯২৭ সালের ১লা জানুয়ারী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বনগাঁও-এ জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন একজন রাজনীতিক, কবি ও লেখক। কিশোর বয়সে অবিভক্ত ভারতে কংগ্রেসকর্মী হিসেবে রাজনীতির শুরু করেন আবুল বশর আনসারী। ব্রিটেনে বাঙালী কমিউনিটির আজকের সুদৃঢ় অবস্থানের পথ প্রদর্শকদের অন্যতম একজন তিনি। আবুল বশর আনসারী শেষ বয়সে এসে ৭৪ বছর বয়সে লন্ডন মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে রাজনীতিতে গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ করেন। জনাব আনসারী ছিলেন একজন কবি ও লেখক। শেষ সময় পর্যন্ত তিনি লিখে গেছেন। তাঁর প্রকাশিত কবিতাসহ অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে ‘বিস্তৃত অতীত’, ‘গীতি কাব্য গ্রন্থ ‘এ ধরনী নাট্যশালা’ ও ‘আকাংখা’ অন্যতম। উল্লেখ্য যে, আবুল বশর আনসারীর বড় মেয়ে জেনেথ রহমান টাওয়ার হ্যামলেটস বারায় একজন নির্বাচিত কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করছেন।