ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

দুর্নীতি ও দালালদের কুকীর্তি ঢাকতেই বি এন পিকে মিথ্যা দোষারোপঃ  ইতালি বি এন পি

প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ০৪:৩৭ এএম

দুর্নীতি ও দালালদের কুকীর্তি ঢাকতেই বি এন পিকে মিথ্যা দোষারোপঃ  ইতালি বি এন পি
ইতালি বি এন পির বিরুদ্ধে ইতালি আওয়ামী লীগ কর্তৃক ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি শাখা। রাজধানী রোমের স্থানীয় একটি হল রুমে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন। লিখিত বক্তব্যে" বর্তমান সময়ে বিশেষ করে করোনাকালীন এই অবস্থাতেও আওয়ামী লীগের দুর্নীতির চিত্রগুলোর ভয়াবহতা দেশকে ছাপিয়ে প্রবাসেও নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রবাসীদের কষ্টার্জিত এই সম্মান আজ ধূলায় ভুলুন্ঠিত হয়েছে। অথচ তারাই উল্টা বি এন পিকে হুমকি ধামকি দেয়। নেতৃবৃন্দরা স্পষ্ট করে বলেন" ইতালি বি এন পিকে চোখ রাঙানি দেখিয়ে দুর্নীতি ও দালালদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করাতে পারবেনা। দেশ ও জাতির মঙ্গলার্থে বি এন পি সব সময়ই কাজ করে যাবে।  এ সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সহ সভাপতি সাজ্জাদ কবীর, ফিরোজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, সাংগঠনিক কামরুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা। সাংবাদিক দের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন ইতালি বি এন পির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটনের বক্তব্য কে ঘিরে যেভাবে ঢালাও ভাবে বি এন পিকে কটুক্তি করা হচ্ছে, তা মূলত তাদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ঢাকারই ব্যর্থ চেষ্টা। যা এখানে অবস্থান রত প্রবাসীরা সকলেই অবগত। পুশব্যাক করা যাত্রীদের বিষয়ে দলের সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন বলেন" এটা রাষ্ট্রদূতের ব্যর্থতা । এবং এই যাত্রী দের সকল দায় দায়িত্ব তাদের ই নিতে হবে।" করোনা কালীন এই সময়ে সকল জাতীয়তাবাদী কর্মী কে ঐক্যবদ্ধভাবে বৈধতা প্রত্যাশীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দরা। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির, ইতালি বিএনপির সহ সভাপতি মাইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আমিন বিশ্বাস, রোম মহানগর বিএনপির এন পির সিনিয়র সহ সভাপতি মৃধ্যা সিরাজুল ইসলাম, ইতালি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক চুন্ন মিয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব লিটন, সহ স্বাথ্য বিষয়ক সম্পাদক খান শামীম, রোম মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ইতালি যুবদলের সাবেক সহ সভাপতি পাভেল আহমেদ তুহিন ও আহমেদ কবির।