ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের খোলা চিঠি, প্রবাসীদের দেশে না ফেরার অনুরোধ

প্রকাশিত: ১০ মে ২০২০, ০৬:২৫ এএম

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের খোলা চিঠি, প্রবাসীদের দেশে না ফেরার অনুরোধ
ওমানে বসবাসরত প্রবাসীদের এই মুহুর্তে দেশে না ফেরার অনুরোধ জানিয়েছেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.গোলাম সরোয়ার। ৯ মে শনিবার তিনি এক খোলা চিঠি লিখেন প্রবাসীদের উদ্দেশ্যে। সেখানে রাষ্ট্রদূত লিখেন, করোনা মহামারি কোন দেশের একক সমস্যা নয়। আপনারা ভীত সন্ত্রস্ত না হয়ে ধৈর্য্যশীল ও সাহস রাখার অনুরোধ জানাচ্ছি। ওমানে বৈধভাব যদি কোন নূন্যতম আয়ের সুযোগ থাকে তাহলে আবেগতাড়িত হয়ে দেশে যাবেন না। কারণ একসাথে লক্ষ লক্ষ মানুষ এই মুহুর্তে দেশে গিয়ে নতুন করে জীবন জীবিকার ব্যবস্থা করতে আরো কঠিন চ্যালেন্জের মুখোমুখি হতে হবে। তাই আপনাদের প্রতি অনুরোধ আপাতত কষ্ট করে হলেও বিদেশে থাকার চেষ্টা করুন। দৃঢ বিশ্বাস, অন্যান্য দেশের মতো সবার সহযোগিতায় ওমানও স্বাভাবিক হয়ে ঘুরে দাড়াবে। ' রাষ্ট্রদূত প্রবাসীদের ত্রাণ বিতরণের বিষয়ে লিখেন, সরকারের দেয়া ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে ৩ হাজার ৫০০ জনকে ত্রাণ বিতরণ করেছি। আগামী দুই সপ্তাহের ভেতর আরো ৭ হাজার প্রবাসীদের ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে। অামরা জানি, লকডাউন প্রবাসীরা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। বাংলাদেশ সরকারের সীমাবদ্ধতার কারণে সবার কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই দুর্যোগময় মুহুর্তে রাষ্ট্রদূত ওমানে বসবাসরত সচ্ছল প্রবাসীদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ার ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, ওমান সরকার জাতি-ধর্ম বর্ণ, বৈধ- অবৈধ নির্বিশেষে বিনামূল্যে সবার জন্য যে চিকিৎসা ব্যবস্থা করেছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে।