ঢাকা ২৫ মাঘ ১৪৩২, রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৫ মাঘ ১৪৩২, রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন

লেবানন বিএনপির আংশিক কমিটি গঠন

প্রকাশিত: ০২ জুন ২০২১, ০৬:৪১ পিএম

লেবানন বিএনপির আংশিক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মফিজুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইমান ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ মোট ৬টি পদের নাম ঘোষণা করা হয়। বাকিরা হলেন, প্রধান উপদেষ্টা মজিবুল হক মজিব, সিনিয়র সহ সভাপতি আবু বক্কর ও যুগ্ন সাধারণ সম্পাদক আরমান হোসেন আমান। রবিবার (৩০মে) লেবানন বিএনপির আহবায়ক কমিটি আয়োজিত দাওড়ার সিআইটি কলেজের হল রুমে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান আহবায়ক জাকির হোসেন জাকির। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি মফিজুল ইসলাম বাবু বাকি ৩টি পদবীর নাম ঘোষণা করেন। প্রধান আহবায়ক জাকির হোসেন জাকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াসীম আকরাম ও আহবায়ক সদস্য জাহাঙ্গীর হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে যোগদেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্নায়ক আহমদ আলী মুকিব। বিশেষ অতিথি ছিলেন যুগ্ন আহবায়ক আবদুল কাদের, উপদেষ্টা আবুল কাশেম, ভাষাণী মোল্লা, মিজানুর রহমান সহ অনেকে। এছাড়া ভার্চুয়ালের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। সংবাদ সম্মেলনে প্রধান আহবায়ক জাকির হোসেন জাকির লিখিত বক্তব্য পাঠ করে শুনান। তিনি বলেন, আহবায়ক কমিটি ইতিপূর্বে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তাতে সর্বশেষ সময় পর্যন্ত তিনটি পদের জন্য শুধুমাত্র ৩জন প্রার্থী মনোনয়ন জমা দেন। অন্য কোন প্রার্থী না আসায় তাদের ৩জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। যুগ্ন আহবায়ক আব্দুল কাদের বলেন, তিনি চেষ্টা করেছেন দলের মধ্যে সুশৃংখলা ফিরিয়ে এনে একটি শক্তিশালী কমিটি গঠন করতে। তার প্রচেষ্টা সফল হয়েছে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে লেবানন বিএনপির শাখা কমিটির নেতৃবৃন্দ সহ লেবানন যুবদল, শ্রমিকদল, মহিলাদলের নেতাকর্মীরা সহ দূর দূরান্ত থেকে আগত বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহন করেন। অন্যদিকে প্রধান আহবায়ক জাকির হোসেন জাকিরকে অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। দীর্ঘ দেড় যুগেরও বেশী সময় তিনি লেবাননে কর্মরত ছিলেন। ২ জুন তিনি  লেবানন থেকে স্বদেশ প্রত্যাবর্ত করবেন।

ঘরের অক্সিজেন জোগান দেবে তুলসী-অ্যালোভেরা-বাঁশ ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=qYdFPYs5Wd8