ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

লেবানন যুবদলের সাধারন সম্পাদককে বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৫ এএম

লেবানন যুবদলের সাধারন সম্পাদককে বিদায় সংবর্ধনা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লেবানন শাখার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো কামরুল ইসলাম টিপু কে বিদায় সংবর্ধনা ও দুটি শাখার আহবায়ক কমিটির ঘোষনা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লেবানন শাখার কেন্দ্রীয় কমিটি। ২০ই সেপ্টেম্বর রবিবার আলকোলায় শ্রমিক ফেডারেশনের হল রুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কামরুল ইসলাম টিপু আগামী ৪ই অক্টোবরে লেবানন থেকে দেশে ফিরবেন। অনুষ্ঠানে যুবদল কেন্দ্রীয় কমিটি ও লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার হাতে সস্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। তার দীর্ঘ প্রবাস জীবনে বিভিন্ন সময় অসহায় প্রবাসীদের সাহায্যার্থে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার স্বীকৃতিস্বরূপ ও নিষ্ঠার সাথে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যাওয়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়। লেবানন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আবদুল আহাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন,লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মো ভাসানী মোল্লা, লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন রানা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব মোল্লা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম মোল্লা, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কামরুল ইসলাম টিপু, সহ-সভাপতি আফজাল হোসেন, লেবানন মহিলা দলের সভাপতি রিতা আক্তার রিতু, সাধারণ সম্পাদক রেহানা পারভীন জান্নাত সহ আরো অনেক জিয়ার সৈনিক। এসময় সভায় বক্তব্য রাখেন, জুবাইল শাখা কমিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক আল আমিন ইজ্জত, নিউ রাউদা শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক, সহ-সভাপতি ইলিয়াস ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিকন মিয়া, আধুনিস শাখার আহবায়ক কমিটির প্রধান আহবায়ক রাসেল আহমেদ রনি, সদস্য সচিব মুক্তার মিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক করিম মজুমদার, সদস্য আবদুল হান্নান সহ আরও অনেকে। করোনা ভাইরাসের কারণে আয়োজনের পরিসর ছোট হওয়ায় সভায় দুঃখ প্রকাশ করা হয়। প্রধান অতিথি আবদুল আহাদ রহমান বলেন, সকল প্রবাসিদের করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন। করোনা মহামারীর মধ্যে যে সকল নেতাকর্মী অসহায় প্রবাসীদের পাশে ছায়ার মত দাড়িয়েছেন,সেই সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিশেষ ধন্যবাদ জানান।তিনি সকল প্রবাসীদের এক ছাতার তলে ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বান করেন। বিদায় লগ্নে শুভেচ্ছা বক্তব্য কামরুল ইসলাম টিপু বলেন, নেতা আসবে নেতা যাবে তাই বলে দল কি থেমে থাকবে।প্রকৃতভাবে জিয়ার আদর্শকে বুকে ধারন করে দলকে ভালবেসে সবাই মিলেমিশে একসাথে হাতে হাত রেখে দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। দেশের অসহায় মেহনতি মানুষের কল্যাণে যেমন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এসময় আরও বলেন, দীর্ঘ প্রবাস জীবনে বিদায়ের শেষ লগ্নে আপনারা যে সম্মানটুকু আমাকে দিয়েছেন তা সারাজীবন আমার মনে থাকবে। রাজনৈতিক মাঠে আপনাদের সাথে অনেক কটুকথা আমি বলেছি।যদি কোনপ্রকার কেউ কষ্ট পেয়ে থাকেন এজন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্চি।আর সবার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে হিংসার রাজনৈতি থেকে বেরিয়ে এসে সবাই এক ছাতার তলে থেকে দলকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমার প্রত্যাশা।